Friday, March 1st, 2024
ভান্ডারিয়ায় ৫ হাজার রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান
পিরোজপুরের ভান্ডারিয়ায় প্রায় ৫ হাজার রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা, ৫শ’ রোগীকে ছানি অপারেশন এবং লেন্স অপারেশনের জন্য নির্বাচন করা হয়েছে। আন্তর্জাতিক সেবা সংস্থা আল-বাসার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন এ চক্ষু ক্যাম্পের আয়োজন করে। শুক্রবার সকালে ভান্ডারিয়া থানা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে সপ্তাহব্যাপী চক্ষু ক্যাম্প এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া। এসময় পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য মো. মহিউদ্দীন মহারাজ, পরিচালক এনজিও বিষয়ক ব্যুরো মো. সাইদুর রহমান, স্বাস্থ্য বিভাগের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক), ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান, পিরোজপুর জেলা প্রশাসক মোহম্মদ জাহেদুর রহমান, পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম, সিভিলবিস্তারিত পড়ুন
