প্রধান সূচি

Wednesday, February 28th, 2024

 

পরমতসহিষ্ণুতায় জিরো টলারেন্স !

আমরা মুখে গণতন্ত্রের কথা বলি বটে, কিন্তু জীবন আচরণে আমরা গণতন্ত্রকে ধারণ করি না। আমরা গণতন্ত্র বলতে পাঁচ বছর পরপর নির্বাচনকেই বুঝি শুধু। কিন্তু গণতন্ত্র আসলে একটি জীবন বিধান। আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রেই গণতন্ত্র তথা গণতান্ত্রিক চেতনার দরকার। গণতন্ত্র মানে শুধু সংখ্যাগরিষ্ঠের মত নয়। গণতন্ত্র মানে বহু দল, বহু মত, গণতন্ত্র মানে ন্যায্যতা, গণতন্ত্র মানে জোর করে কিছু চাপিয়ে দেওয়া নয়, গায়ের জোরে কারও বা সংখ্যাগরিষ্ঠতার জোরে কারও অধিকার হরণ করা নয়। গণতন্ত্র একটি জীবনবোধ। গণতন্ত্রে প্রতিটি ব্যক্তির স্বাধীনতা থাকবে, অধিকার থাকবে। তবে আপনার ব্যক্তি স্বাধীনতার সীমা আমার নাক পর্যন্ত।বিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial