প্রধান সূচি

Tuesday, February 13th, 2024

 

বিশ্বের শীর্ষ ১০০ গ্রিন ফ্যাক্টরির ৫৪টি বাংলাদেশেই

বিশ্ব পরিবেশ যখন দূষিত হচ্ছে তখন গার্মেন্টস শিল্পের ক্রেতারা চাইছেন কারখানাগুলো পরিবেশবান্ধব হিসেবে গড়ে উঠুক, পরিবেশে খারাপ প্রভাব বন্ধ হোক এবং সবুজায়নের মাধ্যমে পরিবেশ রক্ষায় অবদান রাখুক। সেই লক্ষ্যে দেশের কারখানাগুলো লিড সার্টিফাইড করার উদ্যোগ নেওয়া হয়েছে। এখন পর্যন্ত ২০৭টি কারখানা যুক্তরাষ্ট্রের গ্রীন বিল্ডিং কাউন্সিলের (ইউএসজিবিসি) সনদ অর্জন করেছে। আর তাতে বিশ্বের অর্ধেকের বেশি সবুজ কারখানা এখন বাংলাদেশে। ১৯৯৯ সালে ইউএসজিবিসি একটি সর্বজনগ্রীহিত প্রতিষ্ঠান কোন স্থাপনা বা ভবনের পরিবেশগত কার্যকারিতা মূল্যায়ন করতে ‘লিড’ নামক একটি সার্টিফিকেশন পদ্ধতি প্রবর্তন করে। স্থাপনাগুলোকে আরও পরিবেশবান্ধব করে তোলা এবং ভবনের নকশার ক্ষেত্রে টেকসই চিন্তাভাবনারবিস্তারিত পড়ুন


অর্থনীতির বিভিন্ন সূচকে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর অর্থনীতির চাকা সজোরে ঘুরছে। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই গুরুত্বপূর্ণ সুচকগুলোর অবস্থান পাল্টে গেছে। এর মধ্যে আছে তৈরি পোশাক খাত, প্রবাসী আয় এবং রফতানি আয়। এছাড়া টানা পাঁচ মাস কমেছে মূল্যস্ফীতি। পাশাপাশি রাজস্ব আদায় বেড়েছে ও ব্যাংকের তারল্য পরিস্থিতির উন্নতি হয়েছে। টানা ৫ মাস ধরে মুদ্রাস্ফীতি কমছে মূল্যস্ফীতির কারনে জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় একটি চ্যালেঞ্জের মধ্যে পড়েছিল দেশের অর্থনীতি। তবে এখন মূল্যস্ফীতি ধীরে ধীরে কমে আসছে। আর একই সঙ্গে কমছে জিনিসপত্রের দাম। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, টানা পাঁচ মাস ধরে কমে জানুয়ারিতেবিস্তারিত পড়ুন


বিএনপি একা, বড় একা

ভারতের জনপ্রিয় শিল্পী কিশোর কুমারের ছেলে অমিত কুমারের একটা গান আছে, ‘আমি একা বড় একা/আমার আপন কেউ নেই/আশা নেই আলো নেই/শুধু যে আঘাত সবেতেই…’। বাংলাদেশের অন্যতম জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপির দশা হয়েছে অনেকটা এই গানের মত। তারা চাইলে এই গান গাইতে পারে। বিএনপির বর্জন সত্ত্বেও ৭ জানুয়ারির নির্বাচন নির্বিঘ্নে হয়ে যাওয়ার পর বিএনপি অনেকটাই দিশেহারা। তারা আশা নিয়ে বসেছিল নির্বাচনের পর মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের ওপর নিষেধাজ্ঞা দেবে। কিন্তু ‘নির্বাচন ভালো হয়নি’ বললেও কোনো ব্যবস্থা নেয়নি মার্কিন যুক্তরাষ্ট্র। বরং নির্বাচনের আগে বিএনপির কাছে’ভগবান’ হয়ে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস এখন যেন সরকারেরবিস্তারিত পড়ুন


কাউখালীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

পিরোজপুরের কাউখালিতে পুকুরের পানিতে ডুবে মো. রোহান হাওলাদার নামের দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের ধাবড়ী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রোহান ওই গ্রামের মো. রাসেল হাওলাদারের ছেলে। এলাকাবাসী ও নিহতের পরিবার জানায়, একাকি খেলার সময় রোহান বাড়ির পাশের পুকুরে পড়ে ডুবে যায়। এ সময় তার মা বাড়িতে কাজ করছিলেন। দীর্ঘক্ষণ তাকে না পেয়ে পরিবারের সবাই খোঁজাখুঁজি শুরু করেন। পরে ডোবা থেকে তার মৃত দেহটি উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। কাউখালী উপজেলাবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial