প্রধান সূচি

Wednesday, January 31st, 2024

 

টিআই’র সব স্বচ্ছতা আমেরিকার কাছে বাধা

‘টিআই সব সময় যুক্তরাষ্ট্রের কথায় পরিচালিত হয়’ ২০০৮এ ভেনেজুয়েলা এবং ২০২২এ হাঙ্গেরি নিয়ে টিআই’র দুর্নীতির ধারণা সূচক নিয়ে দেয়া রিপোর্ট দেয়ার পর এই কথাটিই বার বার এসেছিল সারা বিশ্বের গবেষকদের লেখায় এবং কথায়। এনিয়ে বিশ্ব নন্দিত পত্রপত্রিকায় বস্তুনিষ্ঠ রিপোর্ট প্রকাশ হয়েছিল। ফলে প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছিল টিআই’র গ্রহনযোগ্যতা। সমালোচকরা তখন বেশ জোরে সোরেই তথ্য উপাত্ত দিয়ে বলছিলেন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের ট্রান্সপারেন্সি বা স্বচ্ছতা আসলেই প্রশ্নবিদ্ধ। ২০০৮ সালে ভেনেজুয়েলার রাষ্ট্রীয় মালিকানাধীন তেল সংস্থা পিডিভিএসএ’র রাজস্ব এবং রয়্যালিটি সম্পর্কিত প্রতিবেদন প্রকাশ করে টিআই। তাদের মতে প্রতিষ্ঠানটি মৌলিক আর্থিক তথ্য প্রকাশ করতে ব্যর্থবিস্তারিত পড়ুন


সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা করা একান্ত প্রয়োজন

বিশ্বের অন্যতম ম্যানগ্রোভ বন সুন্দরবন। জীববৈচিত্র্য ভরা এ বনের রয়েছে অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা। আমাদের জাতীয় অর্থনীতিতে সুন্দরবনের অবদান বছরে সাড়ে পাঁচ হাজার কোটি টাকা। তবে বিশ্ব ঐতিহ্যের অংশ সুন্দরবনের পরিবেশ ও জীববৈচিত্র্য এখন সঙ্কটাপন্ন। জলবায়ু পরিবর্তন, দূষণ, শিকার, গাছকাটা, সচেতনতার অভাব এবং কর্তৃপক্ষের উদাসীনতায় হারিয়ে যাচ্ছে বনের মূল্যবান প্রাণি ও সম্পদ। সুন্দরবন বিশ্বের একক বৃহত্তম ম্যানগ্রোভ বন। বিশ্বে বিরল প্রজাতির বাঘ রয়েল বেঙ্গল টাইগারের একমাত্র আবাসভূমি এই সুন্দরবনে। বাংলাদেশের মোট আয়তনের ৪.২ শতাংশ এবং মোট বনাঞ্চলের ৪৪ শতাংশ জুড়ে থাকা এ বনের প্রাকৃতিক ও অর্থনৈতিক গুরুত্ব অপরিসীম। মূল্যবান প্রাণীজ, জলজবিস্তারিত পড়ুন


স্বরূপকাঠীতে সাবেক ইউপি চেয়ারম্যান হত্যা ঘটনায় র‌্যাব-পুলিশের অভিযানে বর্তমান চেয়ারম্যানসহ গ্রেফতার-৮

পিরোজপুরের (নেছারাবাদ) স্বরূপকাঠী উপজেলার কুড়িয়ানা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখর কুমার শিকদার হত্যা ঘটনায় র‌্যাব-পুলিশের পৃথক অভিযানে হত্যা মামলার প্রধান আসামী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মিঠুন হালদারসহ ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। বরিশাল র‌্যাব-৮ মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে বাগেরহাট জেলার মোল্লারহাট উপজেলা এলাকায় অভিযান চালিয়ে হত্যা ঘটনার মূল হোতা ও প্রধান আসামী কুড়িয়ানা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মিঠুন হালদারসহ ৪জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত অন্যরা হলো- স্বরূপকাঠীর কুড়িয়ানা গ্রামের সমীরণ হালদারের ছেলে সুষময় হালদার (১৮), আকলম মুসলিম গ্রামের মো. ফারুক হোসেনের ছেলে জালিস মাহমুদ (২৪) এবং সংগীতকাঠি গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে মো.বিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial