Saturday, January 27th, 2024
পিরোজপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য শ ম রেজাউল করিম। শনিবার দুপুরে পিরোজপুর সদর উপজেলা পরিষদ প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি কম্বল বিতরণ করেন। জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাসেল পারভেজ রাজা’র সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে জেলা যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান ফুলু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম বায়েজিদ হোসেনসহ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে জেলা ছাত্রলীগের উদ্যোগে কম্বল বিতরণ করা হয়। এর আগে নবনির্বাচিত এমপিকে ফুলেল শুভেচ্ছা জানান এবং উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নিয়েবিস্তারিত পড়ুন
স্বরূকাঠীতে বাকপ্রতিবন্ধির স্ত্রীকে গণধর্ষনের অভিযোগে থানায় মামলা
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার কামারকাঠিতে মুক্তিযোদ্ধা পিতার বীর নিবাসে এক বাকপ্রতিবন্ধির স্ত্রীকে ধরে নিয়ে গণধর্ষনের অভিযোগে তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। শুক্রবার রাতে উপজেলার জলাবাড়ী ইউনিয়নের কামারকাঠি গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুস সত্তারের ছেলে মো. আনোয়ার হোসেন, প্রতিবেশি মো. রাকিব হোসেন (২৩), মো. ইউনুস মিয়া (৩৫)কে আসামী করে মামলা করা হয়। আসামী তিনজনকে গ্রেফতার করে শনিবার সকালে পিরোজপুর আদালতে প্রেরণ করেছে পুলিশ। ধর্ষনের শিকার নারী বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলাটি দায়ের করেছেন। গত ২৫ ডিসেম্বর সন্ধ্যার পরে ওই ধর্ষনের ঘটনা ঘটেছে। ঘটনার একমাস পরে থানায় মামলার বিষয়ে পুলিশ বলেছেন, তখন কোন লিখিতবিস্তারিত পড়ুন
