Thursday, January 18th, 2024
প্রজনন মৌসুমে সুন্দরবনে চলছে ডিমওয়ালা কাঁকড়া শিকার
জানুয়ারি ও ফেব্রæয়ারি মাস কাঁকড়ার প্রজনন মৌসুম। এ সময় সুন্দরবনে কাঁকড়া ধরা নিষিদ্ধ। তবে নিষেধাজ্ঞা অমান্য করে প্রতিবছরের মতো এবারও বনের বিভিন্ন নদী ও খালে অবাধে ডিমওয়ালা মা কাঁকড়া শিকার চলছে। প্রজনন মৌসুম ডিমওয়ালা কাঁকড়া শিকার করায় কাঁকড়া বিলুপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বর্তমানে আন্তর্জাতিক বাজারে চাহিদা ও দাম বেশি থাকায় প্রজনন মৌসুমের নিষেধাজ্ঞা মানছেন না কাঁকড়া আহরণকারী ও ব্যবসায়ীরা। জানুয়ারি-ফেব্রæয়ারি এই ২ মাস জুড়ে সিঙ্গাপুর, থাইল্যান্ড, হংকং, চীনসহ বিভিন্ন দেশে নানা ধরণের উৎসব অনুষ্ঠিত হয়। আর এসব উৎসবের খাদ্য তালিকায় ডিমওয়ালা কাঁকড়ার চাহিদা সবচেয়ে বেশি। বর্তমানে পাকগাছায় ডিমওয়ালাবিস্তারিত পড়ুন
রাজনীতিও ফিরুক স্বাভাবিক ধারায়
বাংলাদেশের রাজনীতিতে ১১ জানুয়ারি তারিখটি খুবই গুরুত্বপুর্ণ। সাধারণে দিনটি ১/১১ নামেই পরিচিত। ২০০৭ সালের এই দিনে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নিয়ে পাল্টে দিয়েছিল রাজনীতির গতিপথ। বিরাজনীতিকীকরণের লক্ষ্য নিয়ে এসেছিল অস্বাভাবিক সে সরকার। সেই লক্ষ্যে তারা প্রথমে গ্রেফতার করেছিল আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। যদিও তার ঠিক আগে ক্ষমতায় ছিল বিএনপি। শেখ হাসিনাকে গ্রেফতারের পর তীব্র সমালোচনার মুখে ভারসাম্য রক্ষার স্বার্থে পরে গ্রেফতার করা হয় খালেদা জিয়াকেও। ১/১১ সরকারের সে লক্ষ্য পূরণ হয়নি। ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসে। হারাতে বসা গণতন্ত্র আবার দিশা খুঁজে পায়। তারপরবিস্তারিত পড়ুন
অসুস্থ স্বাস্থ্যের সুস্বাস্থ্য কামনা
নতুন মন্ত্রিসভা কাজ শুরু করার পর আমার কেন জানি স্বাস্থ্যমন্ত্রীর কথা বার্তা অন্যদের চেয়ে একটু আলাদা লাগছে। একটি টিভি টকশোতে দেখলাম বলছেন, অনেক কিছু নতুন করে শুরু করতে হবে। নতুন শব্দটি বার বার আসছে। সব শেষ এই মঙ্গলবারেই বলতে শুনলাম যেসব হাসপাতাল ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন নেই তাদের বলছেন প্রতিষ্ঠান বন্ধ করে দিতে। তিনি এখনও সরাসরি কিছু বলেননি । হয়তো বলবেনও না। কিন্তু বার বার ‘ভাবতে হবে’ ‘নতুন করে করতে হবে’ এজাতীয় টার্ম ব্যববহার করছেন। আমি বলবো বলতে বাধ্য হচ্ছেন। অথবা কাজের কথা বলতে গিয়ে তাকে বলে ফেলতে হচ্ছে।বিস্তারিত পড়ুন
পিরোজপুরে শৈত্য প্রবাহের সঙ্গে গুড়ি গুড়ি বৃষ্টি : জনজীবন বিপর্যস্ত
‘মাঘের শীতে বাঘ কাঁপে’ বললেই বোঝা যায় মাঘ মাসে শীতের তীব্রতা কেমন। মাঘ মাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই তা হাড়ে হাড়ে টের পাচ্ছে উপকূলীয় জেলা পিরোজপুরের মানুষ। মাঘ মাস শুরু হতে না হতেই হাড় কাঁপানো শীতে মানুষের বেহাল অবস্থা। সেই সাথে গত কয়েকদিন ধরে চলছে মৃদু শৈতপ্রবাহ। এরই মধ্যে গতকাল বৃহস্পতিবার পড়েছে বৃষ্টি। আর সবকিছু মিলিয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে এখানকার জনজীবন। হিমেল হাওয়া আর কনকনে ঠান্ডার সঙ্গে বৃষ্টিতে মানুষজন অপ্রস্তুত হয়ে পড়েছে। কাজের তাগিতে যারা বাইরে বের হয়েছেন, তারা শীত আর বৃষ্টির ফোঁটায় কাবু হয়ে পড়েছেন। বৃহস্পতিবার সকাল থেকেই জেলারবিস্তারিত পড়ুন
