Tuesday, January 16th, 2024
মঠবাড়িয়ায় জাপা নেতাকে কুপিয়ে পা বিচ্ছিন্ন করার নেপথ্যে সাবেক ওসি : তদন্তে অতিরিক্ত পুলিশ সুপার
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার জাতীয় পার্টি-জাপা (এরশাদ) নেতাকে কুপিয়ে পা বিচ্ছিন্ন করার নেপথ্যে মঠবাড়িয়া থানার সাবেক ওসি মো. নূরুল ইসলাম বাদলের ইন্ধন রয়েছে। ঘটনার ভুক্তভোগী শফিকুল ইসলাম পিরোজপুর পুলিশ সুপারসহ পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবরে দেওয়া লিখিত বক্তব্যে এমনই অভিযোগ করেছেন। পিরোজপুর পুলিশ সুপার অভিযোগটি আমলে নিয়ে তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের দায়িত্ব দিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) এর ওপর। বর্তমানে অভিযোগটি অতিরিক্ত পুলিশ সুপার মো. সাখাওয়াত হোসেন তদন্ত করছেন বলে ভুক্তভোগী শফিকুল ইসলাম জানান। শফিকুল ইসলাম উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ও উপজেলার তুষখালী গ্রামের মো. আইয়ূব আলী শিকদারের ছেলে। তারবিস্তারিত পড়ুন
শীতে বিপর্যস্ত ভান্ডারিয়ার জনজীবন : বাড়ছে ঠান্ডাজনিত রোগ
শীতের তীব্রতা বেড়েই চলছে পিরোজপুরের ভান্ডারিয়ায়। মঙ্গলবার সকাল থেকে ঘন কুয়াশায় ঢেকে আছে ঘরবাড়ি-রাস্তাঘাট সবকিছু। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা হালকা কমলেও দেখা মিলছে না সূর্যের। শীতের তীব্রতাও কমছে না। ঘন কুয়াশা আর কনকনে শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। এতে দুর্ভোগে পড়েছেন কর্মজীবী ও নি¤œ আয়ের মানুষ। মঙ্গলবার সকালে উপজলার সর্বনি¤œ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস। জানা গেছে, শীতের প্রকোপে হাসপাতালে বেড়েছে ডায়রিয়া, নিউমোনিয়াসহ শীতজনিত রোগীর সংখ্যা। গত ২৪ ঘন্টায় শীতজনিত ৩১ জন রোগীর ভর্তি হয়েছে। সরেজমিনে দেখা গেছে, রাস্তাঘাটে লোকজনের আনাগোনা অনেক কম। যানবাহনগুলোতে যাত্রীদের নেইবিস্তারিত পড়ুন
