Monday, January 15th, 2024
দ্য স্টেটসম্যানের প্রবন্ধ
বাংলাদেশের নির্বাচন যে বার্তা দিল
বাংলাদেশের নির্বাচনে টানা চতুর্থবারের মতো শেখ হাসিনার বিজয়কে বাংলাদেশ এবং সমগ্র অঞ্চলের জন্য একটি উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে দেখছেন ভারতের লেখক ও কলামিস্ট শিবদাস ভট্টাচার্য। ভারতের প্রভাবশালী ইংরেজি দৈনিক স্টেটসম্যান পত্রিকায় গত ১৫ জানুয়ারি প্রকাশিত প্রবন্ধে তিনি লিখেছেন, এটা অনস্বীকার্য যে শেখ হাসিনা যথাসময়ে একজন প্রভাবশালী গণতান্ত্রিক নেতা হিসেবে আবির্ভূত হয়েছেন। তাঁর শাসন বাংলাদেশে অনেক কিছুকে নতুনভাবে সংজ্ঞায়িত করেছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে শেখ হাসিনা একজন উদার নেতা। শেখ হাসিনা ও তাঁর শাসনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র অনেক অভিযোগ উত্থাপন করলেও, আন্তর্জাতিক সম্প্রদায় একমত যে, তাঁর নেতৃত্বে বাংলাদেশকে মৌলবাদের হাত থেকে রক্ষা করে ধর্মনিরপেক্ষবিস্তারিত পড়ুন
প্রধানমন্ত্রীকে আন্তর্জাতিক চার সংগঠনের অভিনন্দন
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে আন্তর্জাতিক চার সংগঠন। টানা চতুর্থ মেয়াদে নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানায় এ চার সংঘঠন। এগুলো হলো- লন্ডনের সাউথ হল হাউস অফ কমন্স, ইউনাইটেড কিংডমে বাংলাদেশের লেবার পার্টি ফ্রেন্ডস, কমনওয়েলথ এন্টারপ্রাইজ অ্যান্ড ইনভেস্টমেন্ট কাউন্সিল ও পিটার বারোর। অভিনন্দন বার্তায় লন্ডনের সাউথহল হাউস অফ কমন্সি ইলিং এর সংসদ সদস্য বীরেন্দ্র শর্মা এমপি বলেন, `আপনার (শেখ হাসিনা) নেতৃত্বে বাংলাদেশ যে দুর্দান্ত অগ্রগতি অর্জন করেছে এবং আপনি যে সম্মান পেয়েছেন, তার প্রমাণ এই জয়। বাংলাদেশের জন্য আপনি যে সাফল্যের পরিকল্পনা করেছেন, সে সম্পর্কে শোনার অপেক্ষায় আছি এবং আপনাকে শুভকামনা জানাই।‘বিস্তারিত পড়ুন
অর্থনীতির গুরুত্বপূর্ণ কয়েকটি সূচক ঘুরে দাঁড়াচ্ছে
মূল্যস্ফীতি কমে এসেছে। অর্থাৎ কেনাকাটার ক্ষেত্রে মানুষের কষ্ট কিছুটা লাঘব হচ্ছে। এছাড়া নানা সংকটের মধ্যেও পোশাক রফতানিতে প্রবৃদ্ধি হচ্ছে। প্রবাসীরা আগের চেয়ে বেশি পরিমাণ রেমিট্যান্স পাঠাচ্ছেন। এতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ধীরে ধীরে শক্তিশালী হচ্ছে। মূল্যস্ফীতি: গত ডিসেম্বরে দেশে সার্বিক মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৯.৪১ শতাংশ, যা গত সাত মাসের মধ্যে সর্বনিম্ন। রবিবার (১৪ জানুয়ারি) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত সবশেষ পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে। গত অক্টোবরে মূল্যস্ফীতি ছিল ৯.৯৩ শতাংশ। নভেম্বরে এটি কমে হয় ৯.৪৯ শতাংশ। গত এপ্রিলে এটি ছিল ৯.২৪ শতাংশ। মে মাসে সার্বিক মূল্যস্ফীতির হার ছিল ৯.৯৪ শতাংশ।বিস্তারিত পড়ুন
বাংলাদেশের নির্বাচন ফল, হাসিনার কর্তব্য
বাংলাদেশের জাতীয় সংসদের নির্বাচন কভার করতে গিয়েছিলাম। সেই সূত্রে সে দেশের নানা স্তরের মানুষের সঙ্গে কথা বলার সুযোগ হল। তাঁদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, শিক্ষাবিদ, রাজনীতিক, কূটনীতিক, নানা বয়সের সাংবাদিকেরা যেমন ছিলেন, তেমনই কথা বলেছি, রিকশ চালক, অটো চালুক, ফল-সবজি-মাছ বিক্রেতা, মুদি দোকানি, হোটেল কর্মচারীর মতো প্রান্তিক মানুষদের সঙ্গে। ঢাকা থেকে পাঠানো একটি লেখায়, রিকশচালক নুরুউদ্দীনের কথা বলেছিলাম। অন্য অনেকের এবং নিজের অভিজ্ঞতা মিলিয়ে বলতে পারি, ঢাকার রিকশ চালকদের টেলিভিশন চ্যানেলে রাজনীতির প্রাইম টাইম আলোচনায় নির্ভাবনায় আমন্ত্রণ জানানো যেতে পারে। তেজগাঁওয়ের ফার্ম গেটের স্ট্যান্ডে দাঁড়িয়ে মাঝবয়সি নুরউদ্দীন ভোটের তিনদিন আগেই যেমনবিস্তারিত পড়ুন
