Sunday, January 14th, 2024
নতুন বছরের শুরুতে রেমিট্যান্সের পালে হাওয়া
নতুন বছরের শুরুতেই বেড়ে গেছে রেমিট্যান্স প্রবাহ। জানুয়ারি মাসের প্রথম ১২ দিনে প্রবাসীরা বৈধ পথে ও ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠিয়েছেন ৯১ কোটি ৬০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় ১০ হাজার ৭৫ কোটি (প্রতি ডলার ১১০ টাকা ধরে)। অর্থাৎ প্রবাসীরা দৈনিক সাত কোটি ৬৩ লাখ ডলার করে পাঠিয়েছেন। রবিবার (১৪ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ডিসেম্বর মাসের প্রথম ১৫ দিন দেশে রেমিট্যান্স এসেছে ১০৭ কোটি ডলার। আর নভেম্বরের প্রথম ১০ দিনে প্রবাসীরা বৈধ পথে ও ব্যাংকিং চ্যানেলে দেশে রেমিট্যান্স পাঠিয়েছিলেন ৭৯বিস্তারিত পড়ুন
হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনে মিথ্যাচার
গত বছরের অক্টোবরে ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করায় এক যুক্তরাষ্ট্র প্রবাসীর বিরুদ্ধে মামলা হয়েছে রংপুর সাইবার ট্রাইব্যুনালে। মামলাটি করেছে গাইবান্ধা পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শেখ রোহিত হাসান রিন্টু। রংপুর সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক ড. আব্দুল মজিদ মামলাটি আমলে নিয়ে গাইবান্ধা সদর থানা পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন। তবে এখন পর্যন্ত আসামী গ্রেফতার হয়নি। সম্প্রতি কুড়িগ্রামে জাতীয় পার্টির প্রার্থী পনির উদ্দিন আহমেদ এক জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে কটুক্তিমুলক বক্তব্য দেন। তবে সেক্ষেত্রে কোন মামলা হয়নি। এমন বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলনবিস্তারিত পড়ুন
এই ৬ সংগঠনের লক্ষ্য বাংলাদেশকে অসম্মান করা
এবারের নির্বাচন শেষ হওয়ার ঠিক একদিন পর, মার্কিন নির্বাচনী পর্যবেক্ষক জিম বেটস একজন মন্ত্রীকে সতর্কতা দিয়েছিলেন, ‘নির্বাচন নিয়ে শিগগির আন্তর্জাতিক প্রপাগান্ডা শুরু হবে এর জন্যে, ৭ মিলিয়ন ডলার দিয়ে একটি লবিস্ট ফার্ম নিয়োগ করা হয়েছে। খুব শিগগির তোমরা এর ফলাফল দেখতে পাবে’ এর মাত্র দুদিন পরেই মানবাধিকার ও গণতন্ত্র রক্ষায় কাজ করে, এমন দাবি করা ৬টি সংগঠনের বিবৃতি আসলো। সেখানে তারা বলেছে ৭ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচন যথাযথ বা প্রতিদ্বন্দ্বিতামূলক হয়নি। তাই নতুন করে নির্বাচন দিতে হবে। নির্বাচনের দিন সন্ধ্যায় বিদেশি নির্বাচন পর্যবেক্ষকরা বাংলাদেশি সাংবাদিকদের জন্যে একটি সংবাদ সম্মেলনের আয়োজনবিস্তারিত পড়ুন
