প্রধান সূচি

Tuesday, January 9th, 2024

 

মঞ্জুর ৩৮ বছরের সাম্রাজ্য মহারাজের দখলে

পিরোজপুর-২ (ভান্ডারিয়া, কাউখালি, নেছারাবাদ) আসনের ৩৮ বছরের সাম্রাজ্যের ইতি ঘটলো বর্ষীয়ান রাজনীতিবিদ জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান ৭ বারের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর। এই আসনে নতুন সংসদ সদস্য নির্বাচিত হয়ে আনোয়ার হোসেন মঞ্জুর সাম্রাজ্য দখলে নিলেন পিরোজপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ও প্রশাসক মো. মহিউদ্দিন মহারাজ। জাতীয় সংসদ নির্বাচনে মহারাজ প্রথমবার নির্বাচনে এসেই বাজিমাত করে দিয়েছেন। আনোয়ার হোসেন মঞ্জুর দুর্গ ভেঙ্গে তছনছ করে দিলেন। স্বতন্ত্র প্রার্থী হয়েও মহিউদ্দিন মহরাজ নির্বাচনী এলাকার তিনটি উপজেলাতেই বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করেছেন আওয়ামী লীগেরবিস্তারিত পড়ুন


স্বতন্ত্র প্রার্থীরা কী বিরোধী দল গঠন করতে পারবে?

দ্বাদশ জাতীয় সংসদে কারা বিরোধী দল? ১১টি আসন নিয়ে জাতীয় পার্টি (জাপা) নাকি ৬২টি আসনে জয়ী হয়ে দ্বিতীয় অবস্থানে থাকা স্বতন্ত্র প্রার্থীরা বিরোধী দল হবে? নির্বাচনের ফলাফল ঘোষণার পর সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে বিরোধী দল নিয়ে। আইন বিশেষজ্ঞরা বলছেন, স্বতন্ত্র সংসদ সদস্যরা জোট করে বিরোধীদলে বসতে পারবে। সে ক্ষেত্রে জাতীয় পার্টি বিরোধী দলের মর্যাদা হারাবে। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের সংবিধান এবং জাতীয় সংসদের কার্যক্রম পরিচালিত হয় যে কার্যপ্রণালিবিধি দ্বারা, তার কোথাও বিরোধী দল সম্পর্কে কোনো সুস্পষ্ট বিধান নেই। ৩০০ আসনের মধ্যে ন্যূনতম কতগুলো আসন পেলে কোনো দল বিরোধী দলের চেয়ারে বসতেবিস্তারিত পড়ুন


পাঁচ বছরে গণতন্ত্রের সূচক আরও বেড়েছে

গত পাঁচ বছরে আওয়ামী লীগ সরকারের আমলে গণতন্ত্রের সূচক শুধু বেড়েছে। কখনও একসঙ্গে আট ধাপ, আবার কখনও চার ধাপ করে এগিয়ে গেছে গণতন্ত্রের সূচক। যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক দ্য ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের (ইআইইউ) গত পাঁচ বছরের প্রতিবেদন পর্যালোচনা করে এই তথ্য পাওয়া গেছে। ২০১৮ সাল থেকে প্রতিবছর গণতন্ত্রের সূচকে বাংলাদেশের অগ্রগতি হয়েছে। ২০১৮ সালে বাংলাদেশ ৮৮তম, ২০১৯ সালে ৮০তম, ২০২০ সালে ৭৬তম, ২০২১ সালে ৭৫তম ও ২০২২ সালে ৭৩তম স্থানে উন্নীত হয়েছে। ইকোনমিক ইন্টেলিজেন্স ইউনিটের প্রতিবেদন অনুযায়ী, ২০১৮ সালে আওয়ামী লীগ টানা তৃতীয় বারের মতো সরকার গঠন করে। পরবর্তী বছর ২০১৮ সালেরবিস্তারিত পড়ুন


নির্বাচনে অংশ না নেওয়া ও বিএনপির স্যালুট জানানোর নাটক

উৎসবের আমেজে শেষ হলো বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। দেশের সর্বত্রই এ মুহূর্তে চলছে নির্বাচন পরবর্তী ভোট গণনা ও ফলাফল প্রকাশের বিশাল কর্মযজ্ঞ। বাংলাদেশের সাংবিধানিক ধারা অক্ষুণ্ণ রেখে জাতিকে একটি যুগপৎ নির্বাচন উপহার দিতে সরকার ও নির্বাচন কমিশন সক্ষম হয়েছেন। ভোটাধিকার প্রয়োগ প্রতিটি নাগরিকের অধিকার। আর এ অধিকার আদায় তথা পূরণের অন্যতম পূর্বশর্ত হচ্ছে নির্বাচনের একটি সুষ্ঠু পরিবেশ তৈরি করা। আর তা পূরণে সরকারের প্রতিটি সংস্থাসহ নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দল সমূহ কাজ করেছে। উৎসবের এ নির্বাচনে যে জিনিসটার খানিকটা অভাব পরিলক্ষিত হয়েছে সেটি হলো বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিকবিস্তারিত পড়ুন


দেশের জনগণ আবারও আস্থা রাখলেন শেখ হাসিনা প্রতি

বিএনপি-জামায়াতের আন্দোলনের একমাত্র বিষয় ছিল তত্ত্বাবধায়ক সরকার এবং এর মাধ্যমে ক্ষমতায় যাওয়া। এসব আন্দোলন জনসম্পৃক্ত বা জনগণের লাভ হয়- এমন কোনো দাবি ছিল না। শুধু এ সময়ে কেন, গত ১৫ বছর বিএনপি-জামায়াতের সব আন্দোলন ছিল ব্যক্তিকেন্দ্রিক ও শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য। তারেক জিয়ার মামলা প্রত্যাহার, যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ, খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাসা থেকে উচ্ছেদ, তার মুক্তি ইত্যাদি কোনো দাবির সঙ্গে জনগণের সমর্থন ছিল না। বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় এলে দেশের এবং জনগণের কী লাভ হবে? এ প্রশ্নের কোনো উত্তর ছিল না তাদের আন্দোলনের কর্মসূচিতে। এমনকি করোনা মহামারি ও প্রাকৃতিক দুর্যোগ দুর্বিপাকেবিস্তারিত পড়ুন


পিরোজপুর-২ আসনে উন্নয়নের বৈষম্য আর থাকবে না : মহিউদ্দিন মহারাজ

পিরোজপুর-২ (ভান্ডারিয়া-কাউখালী-নেছারাবাদ) আসনের নব নির্বাচিত সংসদ সদস্য মো. মহিউদ্দিন মহারাজ বলেছেন, আজ থেকে আমার মার্কা নৌকা। বিগত দিনে যে উন্নয়নের বৈষম্য করা হয়েছে তার এখন আর থাকবে না। উন্নয়নে পিছিয়ে থাকা কাউখালী উপজেলার উন্নয়ন করে পুষিয়ে দেওয়া হবে। সোমবার রাতে কাউখালী উপজেলা পরিষদের মুজিব শতবর্ষ মঞ্চে উপজেলার জনসাধারণের পক্ষ থেকে ফুললে শুভেচ্ছা জানানোর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, সংসদে গিয়ে আমি যে প্রথম প্রস্তাবটা রাখবো তা’হলো ইমামদের সম্মানি দেওয়া প্রস্তাব এবং প্রথম এমপি হিসেবে যে ডিউ লেটার দেবো সেটি হবে কাউখালী পৌরসভা করার ডিউ লেটার।বিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial