Friday, January 5th, 2024
উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের আহ্বান ৩১ বিশিষ্টজনের
উৎসবমুখর পরিবেশে আগামী ৭ জানুয়ারি ভোটাধিকার প্রয়োগের জন্য দেশবাসীর কাছে আহবান জানিয়েছেন ৩১ জন বিশিষ্টজনের। তারা বলেন, জনমতের সরকার প্রতিষ্ঠা ছাড়া গণতন্ত্রে আর কোনো বিকল্প নেই। মুক্তিযোদ্ধা, চলচ্চিত্র পরিচালক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, শান্তিপূর্ণ পরিবেশে, নিরপেক্ষভাবে ভোটের আয়োজন করা এবং ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে জনমতের সরকার প্রতিষ্ঠা ছাড়া গণতন্ত্রে আর কোনো বিকল্প নেই। সকল ষড়যন্ত্র, অপপ্রচার, ভয়ভীতি উপেক্ষা করে গণতান্ত্রিক প্রক্রিয়া এবং সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় দেশবাসীকে আগামী ৭ জানুয়ারি ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানানো হয় বিবৃতিতে। বলা হয়, ‘ভোটাধিকার প্রয়োগ সাংবিধানিক দায়িত্ব এবং নাগরিক অধিকার। এজন্যবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় জাহাঙ্গীর পঞ্চায়েত হত্যাকান্ডের প্রধান আসামী গ্রেফতার : পুলিশ সুপারের সংবাদ সম্মেলনে
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মিরুখালী ইউনিয়নে প্রতিপক্ষের হামলায় জাহাঙ্গীর পঞ্চায়েত নিহতের ঘটনায় প্রধান আসামী সিরাজ ফরাজিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোররাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানান পিরোজপুরের পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম। আসামী সিরাজ ফরাজি উপজেলার মিরুখালী ইউনিয়নের নাগ্রাভাংগা গ্রামের বাসিন্দা। শুক্রবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, মঠবাড়িয়ার মিরুখালী ইউনিয়নে বৃহস্পতিবার জমাজমি ও বংশগত পূর্ব শত্রæতার জের ধরে প্রতিপক্ষের হামলায় জাহাঙ্গীর পঞ্চায়েত নামে এক ব্যক্তি আহত হলে তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।বিস্তারিত পড়ুন
