Wednesday, December 27th, 2023
আওয়ামী লীগের ইশতেহারে যা যা আছে
টানা তিন মেয়াদে সরকারে থাকা আওয়ামী লীগ ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহার ঘোষণা করেছে, যার শিরোনাম ‘উন্নয়ন দৃশ্যমান বাড়বে এবার কর্মসংস্থান’। আওয়ামী লীগ সরকারের টানা তিন মেয়াদের অর্জন এবং আবারও ক্ষমতায় গেলে দেশের উন্নয়নে তাদের কর্মপরিকল্পনা তুলে ধরা হয়েছে ইশতেহারে। এবার ১১টি বিষয়ে বিশেষ অগ্রাধিকার দিয়েছে আওয়ামী লীগ। দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে এ ইশতেহার ঘোষণা করেন। অনুষ্ঠানে সরবরাহ করা তার লিখিত বক্তৃতার অনুলিপি পাঠকদের জন্য প্রকাশ করা হল- প্রিয় দেশবাসী, উপস্থিত সুধিমণ্ডলী, আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে বিজয়ের মাসের শুভেচ্ছাবিস্তারিত পড়ুন
পিরোজপুরের মানুষ সন্ত্রাসের বিরুদ্ধে, উন্নয়নের পক্ষে : শ ম রেজাউল করিম
পিরোজপুর-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, পিরোজপুর-১ আসনের মানুষ গত ৫ বছরে শান্তিতে আছে। সন্ত্রাস বন্ধ হয়েছে। পিরোজপুর বাজার এলাকায় বিভিন্নভাবে সুকৌশলে কিছু চাঁদাবাজী চলছে। এই চাঁদাবাজী বন্ধ করবো। চাঁদাবাজী অধিকাংশ জায়গায় বন্ধ করেছি। পিরোজপুর থেকে চাঁদাবাজী বন্ধ করবো, এটাই অভিষ্ট লক্ষ্য। আর ব্যক্তিস্বার্থে বাজার বন্ধ করে মিছিল করার প্রবানতা সেটাও আমরা বন্ধ করবো। পিরোজপুরের মানুষ শান্তিতে আছে, তারা সন্ত্রাসের বিরুদ্ধে, উন্নয়নের পক্ষে। বুধবার দুপুরে পিরোজপুর পৌর শহর বাজারে নির্বাচনী গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। মন্ত্রী এসময় পৌর বাজারের দোকানে গিয়েবিস্তারিত পড়ুন
