Tuesday, December 12th, 2023
পিরোজপুরে রিক’র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কর্মসূচির উদ্বোধন
পিরোজপুরে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর উদ্যোগে এবং পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহযোগিতায় শীতবস্ত্র বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান এ কর্মসূচির উদ্বোধন করেন। এদিন পিরোজপুর সদর উপজেলার ৭টি ইউনিয়নের ১৩ জন ষাটোর্ধ প্রবীণ নারী পুরুষকে একটি করে কম্বল বিতরণ করা হয়। এ কর্মসূচির মধ্যে দিয়ে উপজেলার ৭টি ইউনিয়নের ৫২৫ জন ষাটোর্ধ প্রবীণ ব্যাক্তিকে মোট ৫২৫টি কম্বল বিতরণ করা হবে। রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টারের (রিক) বাস্তবায়নে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহযোগিতায় এবিস্তারিত পড়ুন
বারবার ভুল সিদ্ধান্তে ধ্বংসের দ্বারপ্রান্তে বিএনপি
নির্বাচনে অংশগ্রহণ না করার একগুয়েমি সিদ্ধান্তে ধ্বংসের দ্বারপ্রান্তে বিএনপি। নেতাদের সমন্বয়হীনতায় হতাশ মাঠপর্যায়ের বিএনপির নেতা-কর্মীরা। গত দেড় মাস ধরে চলা অবরোধ-হরতাল কর্মসূচিতে এরই মধ্যে ‘ঢিলেঢালা’ ভাব দেখা দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নির্বাচনে অংশ নিলে বিএনপি ক্ষমতায় যেতে না পারলেও, সংসদে বিরোধী দল হিসেবে থাকতে পারত। তাদের দাবিগুলো দেশের মানুষ আরও গুরুত্বসহকারে শুনতো। গত ২৮ অক্টোবর সরকার পতনের চূড়ান্ত আন্দোলনের লক্ষ্যে মহাসমাবেশের ডাক দিয়েছিল বিএনপি। বিএনপির শীর্ষ নেতারা বলেছিলেন, ২৮ অক্টোবরই শেখ হাসিনার ক্ষমতার শেষ দিন। শীর্ষ নেতাদের শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার জ্বালাময়ী বক্তব্যে সারাদেশ থেকে বিএনপির কর্মী সমর্থকেরাও ছুটে এসেছিলবিস্তারিত পড়ুন
সুষ্ঠু নির্বাচনের জন্য প্রস্তুত পুলিশ : আইজিপি
অবাধ-সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন আয়োজনের জন্য যেসব ব্যবস্থা নেওয়া দরকার, পুলিশ ইতোমধ্যে সব ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে বাংলাদেশ পুলিশ ব্লাড ব্যাংকের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন তিনি। আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশ দেড়শ বছরের পুরোনো একটি প্রতিষ্ঠান। আমরা এরমধ্যে অনেক নির্বাচনী দায়িত্ব পালন করে আসছি। আসন্ন জাতীয় নির্বাচনের জন্যও পুলিশ সব ধরনের প্রস্তুতি নিয়েছে। নির্বাচন উপলক্ষে যেসব ব্যবস্থা নেওয়া দরকার, আমাদের সব ধরনের প্রশিক্ষণ আছে, লজিস্টিকস ও ইক্যুইপমেন্টও আছে। তিনি বলেন‘তফসিল ঘোষণার পরবিস্তারিত পড়ুন
স্যাংশনের রাজনৈতিক অর্থনীতি : প্রেক্ষিত বাংলাদেশ
শ্রম অধিকার ইস্যুতে বাংলাদেশকে সম্ভাব্য স্যাংশনের বিষয়ে সতর্ক করেছে ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। বাণিজ্য মন্ত্রণালয়কে দেয়া এক চিঠিতে সতর্কতা জানানো হয়। সোভিয়েত ইউনিয়নের পতনের পর গত সাড়ে তিন দশক ধরে ইরাক থেকে শুরু করে সিরিয়া, রাশিয়া ও চীন আফ্রিকার আফ্রিকার অনেক দেশগুলোতেও স্যাংশন দেওয়া হয়েছে। এই স্যাংশন অর্থনীতিতে আশংকার কথা প্রকাশ করে এটাও অনেকাংশে সত্য। সম্প্রতি বাংলাদেশের সাধারণ নির্বাচনের তিন মাস আগে জারি ভিসা নীতি জারি করেছে মার্কিন যুক্তরাস্ট্র। বিশ্বের বেশিরভাগ রাজনৈতিক বিশ্লেষক বলছেন যে, নিজেদের স্বার্থে এবং ভূ-রাজনৈতিক কারণে তারা এটা করেছে। ভবিষ্যতে অর্থনীতিকে গভীর সংকটের দিকে নিয়ে যেতেবিস্তারিত পড়ুন
