Thursday, December 7th, 2023
অসাধু উদ্দেশ্যে নতুন শিক্ষাক্রম বিষয়ে ছড়ানো হচ্ছে গুজব
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন শিক্ষাক্রমের অংশ দাবি করে ছড়ানো হচ্ছে নানারকম ভিডিও। নানা কুরুচিপূর্ণ ক্যাপশনে এসব ভিডিও ফেসবুক, ইউটিউব, ম্যাসেঞ্জারে শেয়ার করা হচ্ছে। অনুসন্ধানে জানা গেছে, এসব ভিডিওর কোনটিই নতুন শিক্ষাক্রমের অংশ নয়। টিরিং টিরিং সাইকেল চালাই, ব্যাঙ লাফ দিতে দিতে আবৃত্তি, জংলি সাজে উদ্ভট ভাষায় অভিনয়- সম্প্রতি নতুন শিক্ষাক্রমের অংশ হিসেবে এসব ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। অনুসন্ধানে জানা গেছে, কিছু ভিডিও অনেক আগে রেকর্ড করা। ছড়িয়ে পড়া কিছু ভিডিও প্রতিবেশী দেশ ভারতের অসম রাজ্যের স্কুলের। অনুসন্ধানে দেখা যায়, টিরিং টিরিং সাইকেল চালাই শিরোনামের সবচেয়ে আলোচিতবিস্তারিত পড়ুন
বাংলাদেশে যেকোনো মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে রাশিয়া
জানিয়েছেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ভি মান্টিটস্কি বলেছেন, বাংলাদেশে যেকোনো ধরনের মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে থাকবে রাশিয়া। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে স্বাধীনতা সাংবাদিক ফোরাম আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান। রাশিয়ার রাষ্ট্রদূত বলেন, `আমরা কোন ধরনের স্যাংশনকে স্বীকৃতি দেই না। আমর শুধু জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞাকে আমলে নেই। বাংলাদেশে যেকোনো ধরনের মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে থাকবে রাশিয়া। এছাড়া বাংলাদেশের বিরুদ্ধে পশ্চিমাদের নিষেধাজ্ঞার মতো যেকোনো বেআইনি পদক্ষেপের বিরুদ্ধেও থাকবে মস্কো।’ তিনি আরও বলেন, ‘আমি জানি না রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমাদের কয় হাজার নিষেধাজ্ঞা আছে। আমরা সেটা পরোয়া করি না কারণ আমাদেরবিস্তারিত পড়ুন
রাজনীতির ভালোমন্দ, রাজনীতির সুদিন
নিজেদের ভালো কে না চাই? প্রবাদ আছে, পাগলও নিজের ভালো বোঝে। যদি তাই হয়, রাজনৈতিক দল বা রাজনৈতিক নেতাকর্মীরা নিজের এবং জনগণের ভালো বুঝবে কবে? হরতাল, অবরোধ আবারও অবরোধ এবং টানা অবরোধে মোটামুটি নাকাল করে দিয়েছে দেশের জনগণকে। অর্থনৈতিক টানাপড়েন চলছিল অনেকদিন ধরে, সেই অর্থনৈতিক টানাপড়েনের আগুনে ঘি ঢেলেছে এই হরতাল, অবরোধ বা আবারও অবরোধ। প্রশ্ন হলো, কেন এমন হচ্ছে? রাজনীতি সংশ্লিষ্টরা বলছেন, বড় দুই দলের কেউই ছাড় দেওয়ার মানসিকতায় নেই। কথা সত্য। তাহলে ছাড় দিচ্ছে কে? দেশ এগিয়ে নিচ্ছে কে? বা দেশ আগাচ্ছে কীভাবে? দেশের প্রগতি চিন্তার মানুষেরা বলছেন,বিস্তারিত পড়ুন
বাইডেনের মেমোরেন্ডাম, অত:পর নানামুখী আলোচনা
বাইডেন সাহেবের সাম্প্রতিক মেমোরেন্ডাম নিয়ে লেখার জন্যে বাংলাদেশের তৈরি পোশাক খাতের অবস্থা কী জানতে গুগলে দেখছিলাম। চোখ আটকে গেলো একটা খবরে। খবরটি ২০২২ সালে ডেইলি স্টার অনলাইনে প্রকাশিত। “বিশ্বের সবচেয়ে পরিবেশবান্ধব কারখানার স্বীকৃতি পেয়েছে বাংলাদেশের গ্রিন টেক্সটাইল লিমিটেড”। যুক্তরাষ্ট্রের গ্রিন বিল্ডিং কাউন্সিল প্রতিষ্ঠানটিকে ‘লিড প্লাটিনাম’ সনদ দিয়েছে। ময়মনসিংহের ভালুকায় বহুজাতিক প্রতিষ্ঠান এপিক গ্রুপ এবং বাংলাদেশের এনভয় লিগ্যাসি গ্রুপের যৌথ উদ্যোগে গড়ে উঠেছে গ্রীন টেক্সটাইল লিমিটেড। একদিকে মেমোরেন্ডাম অন্যদিকে এরকম একটি খবর। আমার কৌতুহল বাড়লো। গণমাধ্যমগুলো বলছে, শুধু একটি গার্মেন্টস নয়। পৃথিবীর সবচেয়ে বেশি পরিবেশ বান্ধব কারখানা বাংলাদেশে। বর্তমানে বাংলাদেশে চালুবিস্তারিত পড়ুন
নির্বাচনী সমঝোতায় আ.লীগ-জাপা
সমঝোতা করে নির্বাচনে অংশ নেবে ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং বিরোধী দল জাতীয় পার্টি (জাপা)। গতকাল বুধবার দুই দলের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। বৈঠক সূত্র এ তথ্য জানালেও, কোন প্রক্রিয়ায় সমঝোতা হবে, তা জানায়নি। আজ বৃহস্পতিবার জাপার সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে সমকালকে জানিয়েছেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু। আওয়ামী লীগ ও জাতীয় পার্টির বৈঠক নিয়ে বুধবার দিনভর লুকোচুরি ছিল। দুই দল আনুষ্ঠানিকভাবে জানায়নি, কখন কোথায় বৈঠক হয়েছে। তবে সূত্রের খবর, গুলশানের একটি বাড়িতে বুধবার রাত ৮টায় এই বৈঠক শুরু হয়ে চলে ঘণ্টা দুয়েক। আওয়ামী লীগের পক্ষে ছিলেন দলের সাধারণবিস্তারিত পড়ুন
