Monday, December 4th, 2023
স্বরূপকাঠী সপ্তগ্রাম সম্মিলনি মাধ্যমিক বিদ্যালয়ে নিরাপত্তাকর্মী নিয়োগে অনিয়ম ও দলীয়করণের অভিযোগ
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার সারেংকাঠি ইউনিয়নে সপ্তগ্রাম সম্মিলনি মাধ্যমিক বিদ্যালয়ে নিরাপত্তাকর্মী নিয়োগ পরীক্ষায় চরম অনিয়ম ও দলীয়করণের অভিযোগ পাওয়া গেছে। পরীক্ষায় মেধাবীদের নিয়োগ পরীক্ষার খাতা মূল্যায়ণ না করে মোটা অংকের অর্থের বিনিময়ে মো. কাওসার আকন নামে এক আওয়ামী লীগ নেতার ছেলেকে নিয়োগ দেয়া হয়েছে। গুঞ্জন রয়েছে নিয়োগ পরীক্ষায় ওই পদ ছাড়াও অন্যান্যে পদে বিদ্যালয়ে ডোনেশনের নামে মোটা অংকের অর্থের বিনিময়ে পছন্দের প্রার্থীদের চাকরি দেয়া হয়েছে। বিদ্যালয়ের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. নজরুল ইসলাম এ অনিয়মের মাধ্যমে নিয়োগ কার্যক্রম করেছেন বলে অভিযোগ রয়েছে। এদিকে, ভাল পরীক্ষা দিয়েও সভাপতিকে মোটা টাকার ঘুষবিস্তারিত পড়ুন
সড়ক দেখে বোঝার উপায় নেই অবরোধ চলছে
সরকারের পদত্যাগ এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে চলছে বিএনপিসহ সমমনা বিরোধী বিভিন্ন দল ও জোটের ডাকা নবম দফার অবরোধ কর্মসূচি। রবিবার (৩ ডিসেম্বর) ভোর ৬টা থেকে শুরু হওয়া এ কর্মসূচি চলবে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত। সোমবার (৪ ডিসেম্বর) সকালে রাজধানীর বিভিন্ন এলাকায় বিএনপিসহ বিভিন্ন দলের নেতাকর্মীরা অবরোধ সমর্থনে ঝটিকা মিছিল বের করেন। তবে রাজধানীর বিভিন্ন সড়কে যানজট দেখে অবরোধ কর্মসূচি চলছে, তা বোঝার উপায় নেই। সোমবার রাজধানীর সড়কগুলো অন্য সব দিনের মতোই ব্যস্ত। প্রতিদিনের মতো সকালে শিক্ষার্থীসহ কর্মজীবীদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। পুরান ঢাকার কোর্ট প্রাঙ্গণে সকাল থেকেই গণপরিবহনবিস্তারিত পড়ুন
পরিচ্ছন্ন রাজনীতি ও সাধারণ মানুষের আস্থা
বাংলাদেশে পরিচ্ছন্ন রাজনীতি এবং সাধারণ মানুষের আস্থা একটি অপরটির পরিপূরক। ২০১০ সালের পর বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক উন্নয়ন ঘটেছে এবং গণজাগরণের পাশাপাশি মানুষের আস্থা এবং সক্রিয় অংশগ্রহণের একটি নতুন দিক প্রতিষ্ঠিত হয়েছে। এরই ফলশ্রুতিতে রাজনীতি এবং সামাজিক পরিবর্তনের দিকে মানুষের আগ্রহ এবং অংশগ্রহণ প্রতিনিয়ত বেড়ে চলেছে। বাংলাদেশে রাজনৈতিক উন্নয়নের সূচক পর্যালোচনা করলে বিষয়টি অধিকতর দৃশ্যমান হবে— বাংলাদেশের অর্থনীতিতে কৃষি, সড়ক ও পরিবহন, মানব সম্পদ খাতে গুরুত্বপূর্ণ উন্নতি হয়েছে। বৃদ্ধি পেয়েছে বাণিজ্যিক ক্ষেত্র, বিনিয়োগ এবং উৎপাদন। বাণিজ্যিক সম্পর্ক এবং বিভিন্ন অর্থনৈতিক প্রকল্পগুলোর মাধ্যমে সমাজে পরিবর্তন ঘটেছে। এছাড়া বিদ্যুৎ ও শিক্ষা ক্ষেত্রেও বাংলাদেশেরবিস্তারিত পড়ুন
মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আওয়ামী লীগ
মৌলবাদ ও সাম্প্রদায়িকতা ছোট দুটি শব্দ হলেও এর গভীরতা ব্যাপক । বাংলাদেশসহ ভারতীয় উপমহাদেশে সামাজিক জীবন ও রাজনীতিতে সাম্প্রদায়িকতার বিষবাস্প দূর্বার গতিতে ছড়িয়ে পড়লে বঙ্গবন্ধু কিশোর বয়সেই তা উপলব্ধি করেন । ২৩ জুন ১৯৫৭ সালে পলাশীর যুদ্ধে বাংলার শেষ নবাব সিরাজ-উদ-দৌলার পরাজয়ের মাধ্যমে ভারতে ইস্ট-ইন্ডিয়া কোম্পানি তথা ইংরেজদের শাসনের সূচনা হয়। সেই সাথে আবির্ভাব হয় হিন্দু-মুসলমানের মধ্যে শত্রুতামূলক বিভাজন ও ভয়ঙ্কর সাম্প্রদায়িকতা। বলা যায় ইংরেজরা তাদের শাসনকে দীর্ঘায়িত করতে ঘৃণ্য ‘ডিভাইড অ্যান্ড রুল’ পলিসি অনুসরণ করে ভারতে প্রতিষ্ঠা করে অশুভ সাম্প্রদায়িকতা (অমর্ত্য সেন, ‘হোম ইন দ্য ওয়ার্ল্ড: আ মেমোয়ার) ।বিস্তারিত পড়ুন
