Wednesday, November 29th, 2023
হরতাল-অবরোধের নামে এক মাসে ২১৭ যানবাহনে আগুন
সরকার পতনের এক দফা এবং নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে এক মাস ধরে লাগাতার হরতাল-অবরোধ করছে বিএনপি-জামায়াত। সেই আন্দোলনে জনসম্পৃক্ততা না থাকলেও গত এক মাসে ২১৭টি যানবাহন আগুন পুড়িয়ে দেওয়া হয়েছে। বাদ যায়নি ট্রেনও। এসব অগ্নিকাণ্ডে মারা গেছেন বেশ কয়েকজন। আহত হয়েছেন অনেকে। সরকারের পদত্যাগের দাবিতে গত ২৮ অক্টোবর রাজধানীর নয়া পল্টনে সমাবেশ করে বিএনপি। সেই সমাবেশ থেকেই শুরু হয় জ্বালাও-পোড়াও এবং হামলার ঘটনা। সমাবেশকে ঘিরে বেপরোয়া বিএনপি কর্মীরা ওই দিন প্রধান বিচারপতির বাসভবনে হামলা চালায়। ভাঙচুর করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারর্স ইনস্টিটিউটে। লম্বা সময় ধরে রাজধানীর কাকরাইল, নয়াপল্টন, রাজারবাগ, শান্তিনগর,বিস্তারিত পড়ুন
সারাদেশে প্রার্থী হচ্ছেন বিএনপির বহু নেতা
বগুড়া বিএনপির শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত। সেই বগুড়ায় মোহাম্মদ শোকরানার নাম জানেন না -এমন লোক খুঁজে পাওয়া যাবে না। তার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ২১শে আগস্ট গ্রেনেড হামলা ও ১০ ট্রাক অস্ত্র মামলায় দণ্ডপ্রাপ্ত তারেক রহমানের ঘনিষ্ঠ। বগুড়া জেলা বিএনপির সাবেক উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী সেই শোকরানা-ই বিএনপিকে বাই জানিয়ে স্বতন্ত্র প্রার্খী হিসেবে নির্বাচন করতে যাচ্ছেন। শুধু শোকরানা নয়, বিএনপির ঘাঁটি বগুড়ার অন্তত আরও তিন জন নেতা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। এদের মধ্যে রয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য ও সাবেকবিস্তারিত পড়ুন
ইসলামী দলের সম্মেলনে বাম নেতারা, জনমনে নানা প্রশ্ন
মতাদর্শ নিয়ে ভাবছে না শরিকরা!
নির্বাচন বর্জন করা চরমোনাইয়ের পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনের ডাকা সংলাপে বিএনপি ছাড়াও ডান এবং বামপন্থি দলগুলোও যোগ দিয়েছে। আগামী সংসদ নির্বাচন বর্জন, সরকারের পদত্যাগ এবং রাষ্ট্র মেরামতে একই সুরে ঐক্যের কথা বলেছেন দলগুলোর নেতারা। চূড়ান্ত ডান মতাদর্শের টেবিলে কড়া বাম নেতাদের উপস্থিতি প্রশ্ন জাগিয়েছে জনমনে- বাম দলগুলো ধর্মীয় রাজনীতি মেনে এক কাতারে নামতে দ্বিধা করছে না কেনো? উপস্থিত হওয়া বাম নেতারা বলছেন, দেশের বর্তমান পরিস্থিতিতে তাদের সংলাপের দাওয়াতে অংশ নেওয়া হয়েছে, তাদের সাথে জোট হয়নি। যদিও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘সরকারের জুলুম নির্যাতনে বাম, ডান সবাইবিস্তারিত পড়ুন
‘তরুণ ও ক্লিন ইমেজ’ মাঝি নৌকার নির্বাচনী কৌশল
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ও ‘ক্লিন ইমেজ’ প্রার্থীদের ওপর ভরসা রাখছে আওয়ামী লীগ। ২৯৮টি আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থীর ঘোষিত নামে ৭১টি আসনে বর্তমান সংসদ সদস্যদের মনোনয়ন দেয়নি ক্ষমতাসীনরা। পরিবর্তীত প্রার্থীদের মধ্যে অনেকেই প্রথমবারের মতো সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন। নতুন প্রার্থীদের মূল্যায়ন করায় খুশি দলটির তরুণ নেতৃত্ব। দলের মনোনয়ন পাওয়া তরুণ প্রার্থীরা বলছেন, ‘আমরা জনগণের কাছে পৌঁছে যাবো। জনগণকে আমার কাছে আসতে হবে না।’ গত রবিবার সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রার্থী তালিকা ঘোষণা করেন। কুষ্টিয়া-২ ও নারায়ণগঞ্জ-৫ আসনের প্রার্থীর নাম পরে প্রকাশ করা হবেবিস্তারিত পড়ুন
ঝরে পড়া রোধে বর্তমান সরকারের ভূমিকা
শিক্ষা জীবনকে আলোকিত করে, বিকশিত করে এবং পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলে। আর প্রাথমিক শিক্ষার মধ্যমেই শিশুর আনুষ্ঠানিক শিক্ষার সূচনা হয়। মৌলিক পাঠদানও শুরু হয় প্রাথমিক থেকে। এজন্য শিশুর মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকার এবং পরিবার প্রত্যেকেরই দায়িত্ব। এ লক্ষ্যেই ১৯৯০ সালে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন পাশ করা হয় যার উদ্দেশ্য ছিল মানসম্মত শিক্ষা প্রদানের মাধ্যমে শিক্ষায় সকল শিশুর শতভাগ উপস্থিতি এবং ঝরে পড়ার হার হ্রাস করা। ১৯৯০ সালে বাধ্যতামূলক আইন পাশ করা হলেও এর যথাযথ বাস্তবায়নের অভাবে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি বা ঝরে পড়ার হার খুব একটা কমানো যায়নি।বিস্তারিত পড়ুন
গণতন্ত্র বনাম আওয়ামী লীগ বনাম বিএনপি
গণতন্ত্র বলতে বোঝায় জনগণের শাসন ব্যবস্থা। গণতন্ত্র বা Democracy শব্দটি গ্রিক শব্দ ‘Demos এবং Kratia’ শব্দদ্বয় থেকে উদ্ভূত হয়েছে। Demos শব্দের অর্থ জনগণ এবং Kratia শব্দের অর্থ শাসন বা ক্ষমতা। সুতরাং শব্দগত বা উৎপত্তিগত অর্থে গণতন্ত্র হচ্ছে জনগণের শাসন বা ক্ষমতা। সাধারণভাবে গণতন্ত্র হচ্ছে এমন এক ধরনের সরকার ব্যবস্থা যেখানে শাসন ক্ষমতা রাষ্ট্রের জনগণের হাতে ন্যস্ত থাকে। লর্ড ব্রাইস (Lord Bryce) তাঁর ‘মডার্ন ডেমোক্র্যাসি’ গ্রন্থে গণতন্ত্র সম্পর্কে বলেন, ‘গণতন্ত্র হল এমন এক ধরণের সরকার যাতে রাষ্ট্রের শাসন ক্ষমতা আইনগতভাবে কোন বিশেষ শ্রেণি বা শ্রেণি মানুষের হাতে না থেকে, থাকে সমাজেরবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় যুব সংহতি নেতা মামুনের মাছের ঘের থেকে অস্ত্র ও গুলি উদ্ধার
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা জাতীয় পার্টি (জেপি) এর সহযোগী সংগঠন জাতীয় যুব সংহতির সদস্য সচিব মামুনুর রশিদ সরদারের মাছের ঘের থেকে একটি বিদেশী পিস্তল ও ৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে ভান্ডারিয়া থানা পুলিশ পৌর শহরের মধ্য ভান্ডারিয়া মহল্লার সরদার পাড়ায় ওই জেপি নেতার মাছের ঘেরের একটি গুদাম ঘর থেকে ব্যাগ ভর্তি এ অস্ত্র ও গুলি উদ্ধার করে। এর আগে মঙ্গলবার রাতে জাতীয় যুব সংহতির সদস্য সচিব মামুনুর রশিদ সরদারকে গ্রেফতার করে পুলিশ। চলতি বছরের ১৭ এপ্রিল সন্ধ্যায় ভান্ডারিয়া উপজেলার দক্ষিণ শিয়ালকাঠী মেডিকেল মোড়ে আওয়ামী লীগ অফিসবিস্তারিত পড়ুন
সাগরে লঘুচাপ : ঘূর্ণিঝড় হলে নাম হবে ‘মিগজাউম’
বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এটি কাল বৃহস্পতিবার পরিণত হয়ে তারপর ঘূর্ণিঝড়ও হতে পারে। তবে নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নেবে কি না, সেটাও স্পষ্ট হবে বৃহস্পতিবার। এটি বাংলাদেশের দিকে আসবে কি না, তাও নিশ্চিত নয়। আজ বুধবার আবহাওয়া অধিদপ্তরের দেওয়া আগামী ২৪ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ আন্দামান সাগর এলাকায় আছে লঘুচাপটি। এটি আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ জানান, সুস্পষ্ট লঘুচাপটি বৃহস্পতিবার নিম্নচাপে রূপ নিতে পারে। এটি ঘূর্ণিঝড়েও পরিণত হতে পারে। নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিলে এর নাম হবে ‘মিগজাউম’।বিস্তারিত পড়ুন
