প্রধান সূচি

Monday, November 20th, 2023

 

৭ বছরের মধ্যে বিশ্বের ৯ম বৃহৎ বাজার হবে বাংলাদেশ

আগামীয় ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ বিশ্বের নবম বৃহত্তম ভোক্তা বাজারে পরিণত হবে। যুক্তরাজ্য এবং জার্মানির মত প্রতিষ্ঠিত বাজারগুলোকে এবং বর্তমান উচ্চ-প্রবৃদ্ধির দেশ ভিয়েতনাম বা থাইল্যান্ডকেও বাংলাদেশ যাতে ছাড়িয়ে যেতে পারে সে লক্ষ্য নিয়েই বাংলাদেশ কাজ করছে। ২০৩১ সালের মধ্যে একটি উচ্চ মধ্য-আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে একটি উন্নত-সমৃদ্ধ দেশে রূপান্তরিত হওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বাংলাদেশ। আর ২০৪০ সালের মধ্যে আনুমানিক মাথাপিছু জিডিপি দাঁড়াবে ৫ হাজার ৮৮০ মার্কিন ডলার। কৌশলগত ভৌগলিক অবস্থানের কারণে বাংলাদেশ ৩০০ কোটি মানুষের আঞ্চলিক বাজারের কেন্দ্রস্থলে পরিণত হতে পারে। ২০৩১ সালের মধ্যে জিডিপিতে বেসরকারি বিনিয়োগের অনুপাতবিস্তারিত পড়ুন


চেয়ারম্যানের চমকের কথা জানিয়ে কমিটি ঘোষণা করলো বিএনএম

আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনের আগে জাতীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম)। ২০১ সদস্য বিশিষ্ট নতুন এই কমিটিতে ভাইস চেয়ারম্যান করা হয়েছে বিএনপির সাবেক সংসদ সদস্য শাহ মো. আবু জাফরকে তবে দলের নতুন চেয়ারম্যানের নাম ঘোষণা করা হয়নি। চেয়ারম্যান পদে নতুন চমক আসছে বলে জানিয়েছে দলটির নতুন মহাসচিব ও মুখপাত্র ড. মো. শাহজাহান। সোমবার বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বি.এন.এম) এর জাতীয় কার্যনির্বাহী কমিটির আত্মপ্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, যিনি দলের চেয়ারম্যান হবেন তিনি নিশ্চয়ই জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ের হবেন। তিনি রাজনীতিতে অত্যন্ত জনপ্রিয়বিস্তারিত পড়ুন


আবারও অবরোধ ডাকলো বিএনপি

সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবি আদায়ে আবারো অবরোধের ডাক দিয়েছে বিএনপি। আগামী ২২ ও ২৩ নভেম্বর (বুধ ও বৃহস্পতিবার) ষষ্ঠবারের মতো দেশব্যাপী ৪৮ ঘন্টার সর্বাত্মক অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি। সোমবার ভার্চুয়াল এক ব্রিফিং-এ বিএনপি সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী এই ঘোষণা দেন। বিএনপি ছাড়াও তাদের সঙ্গে সরকারবিরোধী যুগপৎ আন্দোলনে থাকা শরিক দলগুলোসহ অন্যান্য সমমনা বিরোধী দলগুলোও এই অবরোধ সমর্থন করে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করবে। গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে প্রধান বিচারপতির বাসায় হামলা ও পুলিশের সঙ্গে বিএনপির নেতা কর্মীদের সংঘর্ষের পরবিস্তারিত পড়ুন


তবে কী ভোটের তারিখ পেছাবে?

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে চলছে নানা হিসেব নিকেশ। সব রাজনৈতিক দলকে নির্বাচনে আনতে চেষ্টা চালাচ্ছে নির্বাচন কমিশন। তেমনই ইঙ্গিত দিয়েছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা হলে ভোটের তারিখ পেছাতে আপত্তি নেই বলে জানিয়েছেন তিনি। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণার পরও রাজনৈতিক সমঝোতার জন্য ভোটের তারিখ পিছিয়েছিল নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন ঘোষিত তপশিল অনুযায়ী আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ৩০ নভেম্বর পর্যন্ত মনোনয়ন ফরম জমা দেওয়া যাবে। ১ থেকে ৪ ডিসেম্বর মনোনয়ন ফরম যাচাই-বাছাই করা হবে। বাছাইয়ে কারও মনোনয়ন ফরমবিস্তারিত পড়ুন


আন্তর্জাতিক যোগাযোগে রেলের নতুন পরিকল্পনা

বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানকে নিয়ে দক্ষিণ এশিয়ায় একটি রেল সংযোগ (কানেকটিভিটি) স্থাপনের পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে। যে পরিকল্পনাটি বাস্তবায়নে সহায়তা করবে দাতা সংস্থা বিশ্বব্যাংক। প্রকল্পটি বাস্তবায়ন হলে এটি এমন একটি রেল যোগাযোগ ব্যবস্থা হবে, যেখানে যাত্রী ও পণ্য পরিবহনে কোনো সীমান্ত বাধা থাকবে না। ইউরোপের দেশগুলোর মতো কোনো ধরনের বাধা ছাড়াই এক দেশের রেল আরেক দেশে পণ্য ও যাত্রী নিয়ে যেতে পারবে। প্রস্তাবে যা আছে প্রস্তাবিত রেল কানেকটিভিটি প্রকল্পটিকে- বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে যে মোটরযান চলাচল চুক্তি (বিবিআইএন) তার অনুরূপ বলে উল্লেখ করা হয়েছে। তবে বিবিআইএন চুক্তিতেবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial