Sunday, November 19th, 2023
নির্বাচনী ট্রেনের যাত্রা শুরু
তফসিল ঘোষণার মধ্য দিয়ে যাত্রা শুরু করেছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ট্রেন। তবে সেই ট্রেনে কারা কারা উঠবেন তা এখন নিশ্চিত নয়। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল তফসিল ঘোষণার পর এখন পর্যন্ত নিবন্ধিত দলগুলোর মধ্যে ১৫টি একে স্বাগত জানিয়েছে, ১৭টি দল প্রত্যাখ্যান করেছে। ১২টি দল এখনো নিজেদের অবস্থান স্পষ্ট করেনি। আমার ধারণা, সময়ের সাথে সাথে আরও অনেকগুলো দল নির্বাচনী ট্রেনে চড়তে মরিয়া চেষ্টা চালাবে। অঙ্কের হিসাবে যাই হোক, মূল কথা হলো ক্ষমতাসীন আওয়ামী লীগ সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়েই নির্বাচন করতে বদ্ধপরিকর। তারা ইতিমধ্যে দলীয় মনোনয়ন ফরম বিক্রির মাধ্যমে নির্বাচনীবিস্তারিত পড়ুন
নির্বাচন তফসিল: অভিনন্দন, প্রত্যাখ্যান, বাস্তবায়ন এবং অতঃপর …
১৫ নভেম্বর ২০২৩, বুধবার সন্ধ্যা ৭টার পর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। নির্বাচনে অংশগ্রহণে ইচ্ছুক রাজনৈতিক দলগুলোর মধ্যে মধ্যে অন্যতম প্রধান দল আওয়ামী লীগের নেতা,কর্মী ও সমর্থকরা তফসিল ঘোষণাকে অভিনন্দন জানিয়েছেন। অপরদিকে দেশের প্রথম সামরিক শাসক কর্তৃক প্রতিষ্ঠিত বিএনপি ঘোষিত তফসিল প্রত্যাখ্যান করেছে। শাসনতন্ত্র অনুযায়ী নির্বাচনের পক্ষে বিপক্ষের এই তরজার মধ্যে নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী নেতা-নেত্রীবৃন্দ এবং তাদের সমর্থকদের তৎপরতা লক্ষণীয়ভাবে উষ্ণতা ছড়াতে শুরু করেছে। গ্রাম ও মফস্বল শহরের চা-এর দোকানগুলো “কে কে প্রার্থী হচ্ছেন, দল থেকে কাকে মণোনয়ন দেয়া হচ্ছ’ এইসববিস্তারিত পড়ুন
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন তফসিল ও প্রাসঙ্গিক ভাবনা
বাংলাদেশের একাদশ জাতীয় সংসদের মেয়াদ শেষ হচ্ছে ২০২৪ সালের ২৯শে জানুয়ারি। সংবিধান অনুযায়ী সংসদের মেয়াদ শেষ হওয়ার আগে ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন করার বাধ্যবাধকতা রয়েছে। নির্বাচন কমিশনারদের মধ্যে আলোচনা সাপেক্ষে অধিকাংশ সদস্যের মতামতের ভিত্তিতে উক্ত ৯০ দিনের মধ্যে একটি তারিখ নির্ধারণ করে ও নির্বাচনের জন্য প্রয়োজনীয় অন্যান্য বিষয়ারলী যুক্ত করে নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়। এহেন প্রক্রিয়া অনুসরণ করেই প্রধান নির্বাচন কমিশনার বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন গত ১৫ নভেম্বর ২০২৩ তারিখে। নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। নির্বাচন সংক্রান্ত আইন এবং নির্বাচন কমিশনের ক্ষমতা স্পষ্ট উল্লেখবিস্তারিত পড়ুন
