Thursday, November 16th, 2023
ইন্দুরকানীতে সেতু ভেঙ্গে খালে : দুই উপজেলার বাসিন্দাদের ভোগান্তি
পিরোজপুরের ইন্দুরকানীতে সেতু ভেঙ্গে খালে পড়ে যাওয়ায় দুই উপজেলার হাজার হাজার বাসিন্দা ভোগান্তিতে পড়েছেন। উপজেলার ঘোষেরহাট বাজার সংলগ্ন খালের উপরের সেতুটি বুধবার রাতে ভেঙ্গে খালে পড়ে যায়। এতে ইন্দুরকানী ও মোড়েলগঞ্জ উপজেলার হাজার হাজার মানুষ চরম ভোগান্তিতে পড়েছে। এই সেতুটি দিয়ে প্রতিদিন দুই উপজেলার স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র-ছাত্রীসহ হাজার হাজার মানুষ চলাচল করে এবং বিভিন্ন মালামাল পরিবহন করে দেশের বিভিন্ন স্থানে নিয়ে যায়। সেতুটি পার হয়ে এ উপজেলার অনেক বাসিন্দারা পাশ্ববর্তী মোড়েলগঞ্জ, শরণখোলা ও মংলা যাতায়াত করে এবং মালামাল পরিবহন করে থাকে। অপরদিকে মোড়েলগঞ্জ উপজেলার হাজার হাজার মানুষ ইন্দুরকানী, পিরোজপুর,বিস্তারিত পড়ুন
বাংলাদেশ আবারও ইউনেস্কোর নির্বাহী বোর্ডের সদস্য নির্বাচিত
জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক বিষয়ক সংস্থার (ইউনেস্কো) কার্যনির্বাহী বোর্ডের সদস্য হিসেবে আবারও নির্বাচিত হয়েছে বাংলাদেশ। ১৫ নভেম্বর ফ্রান্সের রাজধানী প্যারিসে ইউনেস্কো সদর দপ্তরে সংস্থাটির সদস্য রাষ্ট্রসমূহের ভোটে বাংলাদেশ সদস্য নির্বাচিত হয়। বাংলাদেশ ২০২৩-২০২৭ মেয়াদের জন্য ইউনেস্কোর নির্বাহী বোর্ডের সদস্য নির্বাচিত হলো। নির্বাচনে বাংলাদেশ ১৮৪ ভোটের মধ্যে মধ্যে ১৮১ ভোট লাভ করে। নির্বাচনী ফলাফল ঘোষণার পর ইউনেস্কোর মহাপরিচালক অঁদ্রে আজুলে বাংলাদেশের শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনিকে অভিনন্দন জানান এবং উভয়ে একযোগে আগামীদিনেও কাজ করবার প্রত্যয় ব্যক্ত করেন। ভোটের ফল প্রকাশের ফ্রান্স থেকৈ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, এই নির্বাচনী জয়েবিস্তারিত পড়ুন
