প্রধান সূচি

Wednesday, November 15th, 2023

 

৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ আগামী ৭ জানুয়ারি। বুধবার সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল নির্বাচনের তপশিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়ন আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর, নির্বাচনী প্রচার-প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। সংবিধানের অনুচ্ছেদ ১২৩ দফা (৩) উপদফা (ক)-এর বরাতে এবং নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মোতাবেক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচিবিস্তারিত পড়ুন


কাউখালীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে সার ও বীজ বিতরণ

পিরোজপুরের কাউখালী উপজেলায় তিন হাজার ৭৫৫জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও কৃষি সস্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে রবি/২০২৩-২৪ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এসব বীজ ও সার প্রদান করা হয়। কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. স্বজল মোল্লা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে এ কার্যক্রম উদ্বোধন করেন পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবু সাঈদ মিঞা মনু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, উপজেলা কৃষি কর্মকর্তা সোমা রানী দাস,বিস্তারিত পড়ুন


সংসদ নির্বাচনে যুক্তরাষ্ট্রের অযাচিত হস্তক্ষেপে ঢাবি শিক্ষকদের উদ্বেগ

বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের অযাচিত হস্তক্ষেপে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আটশ’র বেশি শিক্ষক। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের ডিন অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছারের স্বাক্ষরিত বিবৃতিতে তারা এই উদ্বেগের কথা জানান। বিবৃতিতে বলা হয়, ২০২৪ সালের জানুয়ারি মাসে অনুষ্ঠেয় বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি চলমান রয়েছে। নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক করার সব ধরনের উদ্যোগ নির্বাচন কমিশনের পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে। গত ৪ নভেম্বর নির্বাচন কমিশন নিবন্ধিত রাজনৈতিক দলসমূহকে সংলাপে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানালে আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ ২৬টি রাজনৈতিকবিস্তারিত পড়ুন


সংলাপে আওয়ামী লীগের ‘না’ : নিরপেক্ষ থাকবে যুক্তরাষ্ট্র

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু শর্তহীন সংলাপের যে আহবান জানিয়েছেন এখন তার সুযোগ নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এদিকে আগামী নির্বাচনে যুক্তরাষ্ট্র একটি নিরপেক্ষ অবস্থানে থাকবে বলে জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। বুধবার সচিবালয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকদের সাথে বৈঠকে বসেন মার্কিন রাষ্ট্রদূত। এরপর সাংবাদিকদের এসব কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং আমেরিকার রাষ্ট্রদূত পিটার হাস। সাংবাদিকদের ওবায়দুর কাদের বলেন, ‘এই সময়ে কখন সংলাপ হবে কখন নির্বাচনের প্রক্রিয়া চলবে এইটা একটা বিষয়, আরেকটা বিষয় হচ্ছে ডায়লগেরবিস্তারিত পড়ুন


দ্বাদশ সংসদ নির্বাচন সহিংসতামুক্ত দেখতে চায় যুক্তরাষ্ট্র

বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সহিংসতামুক্ত দেখতে চায় যুক্তরাষ্ট্র। একই সঙ্গে অবাধ, সুষ্ঠু ও সবার জন্য উন্মুক্ত নির্বাচন হওয়া উচিত বলে মন্তব্য করেছে দেশটি। স্থানীয় সময় মঙ্গলবার (১৪ নভেম্বর) নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। ব্রিফিংয়ে এক সাংবাদিক বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রশ্ন করেন। প্রশ্নকারী বলেন, বিএনপি-জামায়াতের ডাকা অবরোধে সহিংসতার মধ্যে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত বারবার রাজনৈতিক দলগুলোকে সংলাপে বসার আহ্বান জানাচ্ছেন। যুক্তরাষ্ট্র কি বিএনপি-জামায়াতের এ ধরনের সহিংসতা অবসানের নিশ্চয়তা দিতে পারে? বাংলাদেশে একই গোষ্ঠীর এ ধরনের সহিংসতার অতীত রেকর্ডবিস্তারিত পড়ুন


বাংলাদেশের সাম্প্রতিক হরতাল-অবরোধের ক্ষতি

গুজরাটি শব্দ ‘হর’ মানে সব জায়গায় আর ‘তাল’ মানে তালা। অর্থাৎ হরতাল মানে সব জায়গায় তালা। রাজনৈতিক বিশ্লেষকবৃন্দের মতে হরতাল হচ্ছে – গাড়ির চাকা ঘুরবে না এবং অফিস-আদালতসহ সব ধরনের প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এক কথায় সব কিছু অচল করে দেওয়ার কর্মসূচি হচ্ছে হরতাল। ব্রিটিশবিরোধী আন্দোলনের সময় মোহনদাস করমচাঁদ গান্ধী হরতালের প্রবর্তন করেছিলেন। ১৯৪৮ সালে বাংলাদেশে রাষ্ট্রভাষা করার দাবিতে ‘তমুদ্দিন মজলিস’ প্রথম হরতাল ডাকার পর থেকে এ দেশের রাজনীতিতে হরতাল কর্মসূচিটি প্রচলিত হয়। অন্যদিকে অবরোধ কর্মসূচি হচ্ছে দাবি আদায়ের লক্ষ্যে সবকিছু খোলা রেখে যোগাযোগ ব্যবস্থায় প্রতিবন্ধকতা সৃষ্টি করা। গ্রিক উপাখ্যানে ইলিয়াডবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial