Tuesday, November 14th, 2023
সত্যতা যাচাই করে কথা বলার আহ্বান
জাতিসংঘ মানবাধিকার বিষয়ক দপ্তরের চিঠির জবাব দিলো সরকার
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক দপ্তরকে বাংলাদেশ বিষয়ে তথ্যের সত্যতা যাচাইয়ের পর মন্তব্য করার আহ্বান জানিয়েছে সরকার। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং রাজনৈতিক সহিংসতা নিয়ে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভোলকার তুর্কের ১ নভেম্বর পাঠানো চিঠির জবাবে সরকার সম্প্রতি এ আহ্বান জানিয়েছে। এর পাশাপাশি সরকার বিএনপির সহিংসতার তথ্য উপাত্তও পাঠিয়েছে। ভোলকার তুর্ক তার চিঠিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বন্দি হিসেবে উল্লেখ করে তাঁকে মুক্তি দিয়ে বিদেশে যাওয়ার সুযোগ দেওয়ার অনুরোধ জানান। এ ছাড়া তিনি রাজনৈতিক সহিংসতা বিশেষ করে গত ২৮ অক্টোবরের সহিংসতা ও বলপ্রয়োগের অভিযোগ তুলে উদ্বেগ জানান। এর জবাবে প্রধানমন্ত্রীর পক্ষে সরকারের একজন জ্যেষ্ঠবিস্তারিত পড়ুন
সব ষড়যন্ত্র ব্যর্থ : অবশেষে কাজে ফিরলেন শ্রমিকরা
গাজীপুরের কোনাবাড়ী, কাশিমপুর, ভোগড়াসহ শিল্পাঞ্চলের বেশিরভাগ এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে। এর মধ্যে সাঁজোয়া যান নিয়ে টহল দিচ্ছে বিজিবি। গাজীপুর শিল্পাঞ্চলের প্রায় সব কারখানা খুলেছে। পুরোদমে চলছে উৎপাদন। গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান আহম্মেদ সাংবাদিকদের জানান, সকাল থেকে শিল্প পুলিশের টহল দলগুলোর সঙ্গে কথা বলছেন। টঙ্গী, গাজীপুর, শ্রীপুর, মাওনা, ময়মনসিংহ, সাভার, ইপিজেড, নারায়ণগঞ্জ, ডিএমপি, চট্টগ্রামসহ পোশাকশিল্প এলাকা নিরাপদ রয়েছে। আর পোশাক কারখানা মালিকদের সংগঠন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান জানান, অল্প কিছু কারখানা বন্ধ থাকলেও খুব দ্রুত সেগুলো খোলার প্রস্তুতি চলছে। এর আগে সোমবার বিজিএমইএর পক্ষ থেকে জানানোবিস্তারিত পড়ুন
বিএনপি-জামায়াতের সুমতি হোক, অগ্নিসন্ত্রাস বন্ধ করুক : প্রধানমন্ত্রী
বিএনপি-জামায়াতের অবরোধ কর্মসূচির ফলে সৃষ্ট নানা সংকটের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমি এটুকু বলবো যে ওদের (বিএনপি-জামায়াত) সুমতি হোক। এই ধ্বংসযজ্ঞ ও অগ্নিসন্ত্রাস বন্ধ করুক।’ আজ মঙ্গলবার প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে শেখ হাসিনা সরণি (পূর্বাচল এক্সপ্রেসওয়ে) এবং চট্টগ্রামের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়েসহ ১৫৭টি উন্নয়ন প্রকল্পের আওতায় ১০ হাজার ৪১টি স্থাপনা উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে দেওয়া ভাষণে এ কথা বলেন। এসময় দেশের ৬৪টি জেলার জেলা প্রশাসকের কার্যালয়সহ ১০১টি প্রান্ত ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত ছিল। এসব প্রকল্পের আওতায় সারা দেশে ২৪টি মন্ত্রণালয় ওবিস্তারিত পড়ুন
