Monday, November 13th, 2023
ভোট নিয়ে ফের সক্রিয় আমেরিকা : তিন দলকে চিঠি, আছে ভিসা নীতির হুমকি
বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ভারতের অবস্থান স্পষ্ট করার পর তিন দলকে শর্তহীন আলোচনায় বসার প্রস্তাব দিয়েছে আমেরিকা।মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিকে চিঠি দিয়েছেন। পাশাপাশি যারা গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে ক্ষুণ্ন করবে তাদের বিরুদ্ধে পূর্বঘোষিত মার্কিন ভিসানীতি (থ্রিসি) কার্যকর হবে বলে মনে করিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস সোমবার বিকালে জাতীয় পার্টির দফতরে গিয়ে লু’র লেখা চিঠি দিয়ে আসেন। ওই দলের নেতৃত্বকে তিনি জানিয়েছেন, মার্কিন প্রশাসন চায় দেশের তিন প্রধান দল মুখোমুখি আলোচনায় বসুক। তিন দলকেইবিস্তারিত পড়ুন
ফের রগ কাটার রাজনীতি: যুবলীগ নেতাকে হাত-পায়ের রগ কেটে হত্যা
বিএনপি ও জামায়াত-শিবির আবারও রগ কাটার রাজনীতি শুরু করেছে। গাইবান্ধার সুন্দরগঞ্জে যুবলীগ নেতার হাত-পায়ের রগ কেটে হত্যা করেছে তারা। এসময় আরেকজনকে আহত করা হয়। এই সুন্দরগঞ্জে ২০১৩ সালে জামায়াত নেতা সাঈদীর ফাঁসির রায়কে কেন্দ্র করে তাণ্ডব চালিয়েছিল তারা। ওই সময় চার পুলিশ সদস্যকে কুপিয়ে হত্যা করেছিল জামায়াত-শিবিরের সন্ত্রাসীরা। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সুন্দরগঞ্জ উপজেলার সোনারায় ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি জাহিদুল ইসলাম এক সঙ্গীকে নিয়ে বাড়ি ফিরছিলেন। রবিবার রাত সাড়ে ১১টার দিকে তারা বামনডাঙ্গা-সুন্দরগঞ্জ সড়কের শাখামারা ব্রিজ এলাকায় তার উপর হামলার শিকার হন। প্রথম ৭-৮ জন হঠাৎ রশি টেনে মোটরসাইকেল গতিরোধবিস্তারিত পড়ুন
সার উৎপাদনের সক্ষমতা বাড়ল বাংলাদেশের
কৃষি নির্ভর বাংলাদেশে বর্তমানে ইউরিয়া সারের চাহিদা বছরে ২৬ লাখ টন। বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের তথ্য অনুযায়ী (বিসিআইসি) এতদিন আমাদের দেশি কারখানায় সার উৎপাদন হতো ১০ লাখ টন। বাকিটা আমদানি করতে হতো। রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করলেন, নরসিংদীর ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানা। প্রকল্প পরিচালক রাজিউর রহমান মল্লিক বললেন, দৈনিক ২ হাজার ৮০০ টন এবং বছরে প্রায় ১০ লক্ষ টন সার উৎপাদনের সক্ষমতা রয়েছে এই কারখানার। এখানে পুরোপুরি উৎপাদন শুরু হলে দেশে সার উৎপাদন বেড়ে দাঁড়াবে ২০ লক্ষ টন। প্রকল্পের নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার দুই মাস আগেই কাজ শেষ হয়েছে।বিস্তারিত পড়ুন
অবরোধ উপেক্ষা করে সড়কে যানবাহনের চাপ : স্কুলে শুরু বার্ষিক পরীক্ষা
সরকারের পদত্যাগের দাবিতে বিএনপি-জামায়াতের ডাকা চতুর্থ দফার অবরোধের দ্বিতীয় দিনে সড়কে যানবাহনের চাপ বেড়েছে। কোথাও কোথাও তৈরি হয়েছে যানজটও। এদিকে অবরোধ উপেক্ষা করে স্কুলগুলোতে শুরু হয়েছে বার্ষিক পরীক্ষা। প্রতিটি স্কুলেই ছিল শিক্ষার্থীদের উপচে পড়া ভিড়। সোমবার সকালে রাজধানীর নিউমার্কেট, ধানমন্ডি, আসাদগেট ও মহাখালী এলাকার প্রতিটি রাস্তায় ছিল যানবাহনে ভিড়। এসব এলাকার অধিকাংশ বাস স্টপেজগুলোতেই যাত্রীরা সকাল থেকে বাসের জন্য অপেক্ষা করছিলেন। ঢাকা জেলার ভেতরে ও বাইরে চলাচল করা স্বল্প দূরত্বের মিনি বাসগুলো ছিল যাত্রীতে ঠাসা। পাশাপাশি বার্ষিক পরীক্ষা শুরু হওয়ায় স্কুলগুলোর সামনে ছিল শিক্ষার্থী-অভিভাবকদের ভিড়। রাজধানীর বেইলি রোডের ভিকারুননিসা নূনবিস্তারিত পড়ুন
শেখ হাসিনার পাশে ভারতের থাকা কেন জরুরি
ভারতে রাজনৈতিক বিবাদের শেষ নেই। রাজনৈতিক দলগুলি একশোটির মধ্যে ৯৯টি ক্ষেত্রে সহমত হতে পারে না। কিন্তু বাংলাদেশের বিপদে-আপদে বিশেষ করে শেখ হাসিনা সরকারের পাশে থাকার প্রশ্নে ভারতের ১৪০ কোটি মানুষের মধ্যে কোনও দ্বিধাদ্বন্দ্ব নেই। তার পিছনে কাজ করে একটি অকৃত্রিম কৃতজ্ঞতাবোধ। ‘বাংলাদেশে আমেরিকার দাদাগিরি, ভারত হাত গুটিয়ে থাকতে পারে না’—এই শিরোনামে গত ৪ জুন ‘দ্য ওয়াল’-এ আমার একটি লেখা প্রকাশিত হয়েছিল। দু-দেশের সম্পর্ক এবং বাংলাদেশকে নিয়ে ভারতের স্বার্থের দিকটি আমি স্পষ্ট করে তুলে ধরেছিলাম এবং বলেছিলাম, ভারতের জন্য শেখ হাসিনার সরকারের কেন বিকল্প নেই। ঘুরিয়ে কথাটির অর্থ দাঁড়ায়, বাংলাদেশের মানুষবিস্তারিত পড়ুন
শিক্ষা ও অর্থনীতিতে হরতাল-অবরোধের প্রভাব
বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা, ধর্মঘট এবং অবরোধের কারণে নানান সমস্যা দেখা যায়। এসব সমস্যা সাধারণ জনগণের উপর উল্লেখযোগ্যভাবে প্রভাব ফেলছে। প্রায়ই রাজনৈতিক বিরোধ, অর্থনৈতিক অস্থিরতা এবং সামাজিক উত্তেজনার ফলাফল সূদূঢ়প্রসারী হয়। নাগরিকদের মঙ্গলের জন্য এসব দাবি করা হলেও কৌশলগত দুর্বলতার কারণে মারাত্মক প্রভাব ফেলে জনজীবনে। রাজনৈতিক অস্থিরতার কারণে দৈনন্দিন জীবনের সাধারণ কাজে ব্যাঘাত ঘটে। ধর্মঘট ও অবরোধ পরিবহন ব্যবস্থাকে অচল করে দেয়। যার প্রভাব পরে অর্থনীতিতে। এমন কি যারা সকালে কর্মস্থলে যাচ্ছে, তারা যে দলই করুক না কেন, হরতালের কারণে সংকটের মুখে পড়ে। সাধারণ জনগণের যাতায়াতের ক্ষেত্রে মারাত্মক অসুবিধা দেখা যায়।বিস্তারিত পড়ুন
