প্রধান সূচি

Sunday, November 12th, 2023

 

নৌকাকে বিজয়ী করলে শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হবেন : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, নৌকাকে বিজয়ী করলে শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হবেন। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাই ঐক্যবদ্ধ হয়ে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীকে ভোট দিয়ে জয় যুক্ত করতে হবে। শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী নির্বাচিত হলে বাংলাদেশ ভাল থাকবে। ভাল থাকবে দেশের জনগণ। রবিবার দুপুরে পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা পরিষদ অডিটরিয়ামে জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সুশীল সমাজ ও স্থানীয় জনসাধারণের সাথে এক মতবিনিমিয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, আমি গত একাদশ জাতীয় সংসদবিস্তারিত পড়ুন


দক্ষিণ এশিয়ার মধ্যে প্রথম জেনোসাইড জাদুঘর খুলনায়, উদ্বোধন সোমবার

গণহত্যার ইতিহাসকে শুধু একাডেমিক পরিসরে রাখার পরিবর্তে জনগণের কাছে তুলে ধরার জন্য দক্ষিণ এশিয়ার প্রথম ও একমাত্র গণহত্যা জাদুঘর ‘১৯৭১: গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘর’আনুষ্ঠানিক উদ্বোধন হবে আগামীকাল সোমবার। ইতোমধ্যে প্রস্তুতিমূলক সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন ট্রাস্ট্রিবোর্ডের চেয়াম্যান ড. মুনতাসীর মামুন। এটি বাংলাদেশের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আনার পথে আরেকধাপ এগিয়ে যাওয়া বলে মনে করছেন মুক্তিযুদ্ধ গবেষকরা। প্রতিষ্ঠানটির উদ্যোক্তারা এর রূপকল্প জানতে চাইলে বলেন, একাডেমিক পরিসরের বাইরে গণহত্যার ইতিহাসকে তুলে ধরার বিভিন্ন সৃজনশীল প্ল্যাটফর্মে কাজ করা এর উদ্দেশ্য। মুক্তিযুদ্ধ ও গণহত্যার ইতিহাস রচনাকে ত্বরান্বিত করতে উন্নত প্রশিক্ষণের মাধ্যমে সম্ভাব্য গবেষক তৈরিবিস্তারিত পড়ুন


আগে রাতে বাস পুড়িয়ে ভয় দেখিয়ে অবরোধ : মানুষ অতিষ্ট

বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা চতুর্থ দফায় দুদিনের অবরোধের প্রথম দিনে রাজধানীর বাস টার্মিনালগুলো থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার বেশিরভাগ গণপরিবহন। এছাড়া সকাল থেকে দেখা যায়নি যাত্রীদেরও তেমন আনাগোনা। তবে রাজধানীর ভেতরের জনজীবন অনেকটা স্বাভাবিক ছিলো। রাস্তায় দিনের কাজ করতে বের হওয়া মানুষজন বলছে, অবরোধর আগের দিন রাতে বাস পুড়িয়ে ভীতি সঞ্চার করা হচ্ছে। এই ভয় দেখিয়ে অবরোধ করে জনগনকে পাশে পাচ্ছে মনে করলেও আসলে সমর্থন হারাচ্ছে বিএনপি। ২৮ অক্টোবর বিএনপির সমাবেশের পর চলমান হরতাল ও অবরোধে গত ২৯ অক্টোবর থেকে ৯ নভেম্বর পর্যন্ত ১২ দিনে ঢাকা মহানগর এলাকায় ৬৪টি যানবাহনেবিস্তারিত পড়ুন


২০৩০ সালের মধ্যে কুষ্ঠ নির্মূল করার অঙ্গীকার প্রধানমন্ত্রীর

আগামী ২০৩০ সালের মধ্যে দেশ থেকে কুষ্ঠ রোগ নির্মূল করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে তিনি কুষ্ঠ রোগীদের চিকিৎসার জন্য স্থানীয় ওষুধ প্রস্তুতকারক কারখানাগুলোকে উন্নতমানের ওষুধ তৈরির আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ থেকে কুষ্ঠরোগ নির্মূলে আমরা দৃঢ় অঙ্গীকার করছি। রবিবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় আয়োজিত ‘দ্বিতীয় জাতীয় লেপরোসি (কুষ্ঠ রোগ) সম্মেলন’ ২০২৩-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে একথা বলেন। সরকার কুষ্ঠ নির্মূল কার্যক্রমকে আরও শক্তিশারী করার উদ্যোগ নিয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘প্রতিরোধ করাটাই সব থেকে বেশি দরকার। কি কারণে হচ্ছে এবং এটাবিস্তারিত পড়ুন


হরতাল-অবরোধে বাধাগ্রস্ত প্রাণিসম্পদ খাতের উন্নয়ন

বাংলাদেশের অর্জনের মুকুটের সবচেয়ে মূল্যবান রত্নটি হচ্ছে কৃষিখাতের অবিস্মরণীয় অগ্রগতি। সারা বিশ্বের দরবারে বাংলাদেশ এখন খাদ্যে স্বনির্ভর একটি দেশ। খাদ্যে স্বনির্ভরতার পাশাপাশি বাংলাদেশের মানুষকে পুষ্টি নিরাপত্তা দেওয়ার জন্য ২০১৮ সালে বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে ‘পুষ্টি নিরাপত্তা নিশ্চিত‘ করার ঘোষণা দিয়েছলেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে শেখ হাসিনার সরকার বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছন। ক্রমবর্ধমান মানুষের অতিরিক্ত চাহিদা মেটানোর জন্য দেশে মাংস উৎপাদন বাড়ানোর জন্য গরু মোটাতাজাকরণ প্রকল্পের আওতায় প্রানীসম্পদ অধিদপ্তর কৃষকদের উৎসাহিত করছে, প্রশিক্ষণ দিচ্ছে। স্বাস্থ্যসম্মত পরিবেশে গরু জবাই করার জন্য প্রাণিসম্পদ ও দুগ্ধ উন্নয়ন প্রকল্পের আওতায়বিস্তারিত পড়ুন


ইসলামের জন্য বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা ৫৬০টি মডেল মসজিদ নির্মাণ করেছেন : মহিউদ্দিন মহারাজ

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-২ (ভান্ডারিয়া, কাউখালী, নেছাবাবাদ) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী পিরোজপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও প্রশাসক, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহারাজ বলেছেন, বঙ্গবন্ধু ইসলামের জন্য ইসলামিক ফাউন্ডেশন করে গেছেন, সেই ইসলামিক ফাউন্ডেশন এর মাধ্যমে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ৫৬০টি মডেল মসজিদ ও মসজিদ ও ইসলামিক শিক্ষা কেন্দ্র তিনি নির্মাণ করেছেন। তাই আপনাদের কাছে আমি দোয়া চাই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আবারও জেনো রাষ্ট্রীয় ক্ষমতায় থাকেন। তিনি আরও বলেন, ইমামরা হচ্ছে নেতাদেরও নেতা, আর এই নেতাদের জন্য ইনশাআল্লাহ আমি যদি সংসদ সদস্যবিস্তারিত পড়ুন


জবি উপাচার্যের মৃত্যুতে বশেমুরবিপ্রবিপি উপাচার্যের শোক

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পিরোজপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবিপি) এর উপাচার্য অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীন। শনিবার এক বিবৃতিতে এ শোক প্রকাশ করেন তিনি। শোকবার্তায় বশেমুরবিপ্রবিপি উপাচার্য বলেছেন, ড. মো. ইমদাদুল হকের মৃত্যুতে দেশবাসী একজন বিশিষ্ট শিক্ষক, গবেষক, বিজ্ঞানী ও দক্ষ প্রশাসককে হারাল। স্বনামধন্য এই গবেষকের মৃত্যু দেশ ও জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে বিশিষ্ট এই উদ্ভিদবিজ্ঞানীর অসামান্য অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে বলে বশেমুরবিপ্রবিপি উপাচার্য তাঁর শোকবার্তায় উল্লেখ করেন। অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীনবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial