Tuesday, November 7th, 2023
বিএনপি নেতার নির্দেশনায় পুলিশ হত্যা : সিটিটিসি
বিএনপির কেন্দ্রীয় নেতাদের নির্দেশনায় পুলিশ সদস্য আমিরুল হক পারভেজকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। মঙ্গলবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিটিটিসি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান। সিটিটিসি জানায়, গত ২৮ অক্টোবর বিএনপি এবং ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের নির্দেশে সমাবেশের দিন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সদস্য সচিব আমান উল্লাহ আমান তার অনুসারীদের নিয়ে নয়াপল্টন কেন্দ্রিক মঞ্চের পাশে অবস্থান নেয়। মঞ্চে অবস্থিত বিএনপির এবং ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের নির্দেশনা ছিল পুলিশের ওপর বর্বরোচিত ও নৃশংস হামলারবিস্তারিত পড়ুন
পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বাড়ল ৫৬.২৫ শতাংশ
পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বাড়িয়েছে সরকার। ৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা করা হয়েছে। মজুরি বাড়ানোর লক্ষ্যে গঠিত নিম্নতম মজুরি বোর্ডের ৬ষ্ঠ সভায় এ সিদ্ধান্ত হয়। আগামী ডিসেম্বর মাস থেকে এই মজুরি কার্যকর হবে এবং জানুয়ারি থেকে নতুন কাঠামোতে বেতন পাবেন পোশাক শ্রমিকরা। সর্বশেষ ২০১৮ সালে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছিল। সেই অনুযায়ী, পোশাক শ্রমিকরা ৮ হাজার টাকা ন্যূনতম মজুরি পাচ্ছিলেন। সেই হিসেবে আগের তুলনায় ন্যূনতম মজুরি বেড়েছে ৪ হাজার ৫০০ টাকা। মজুরি বৃদ্ধির হার ৫৬ দশমিক ২৫ শতাংশ। মঙ্গলবার (৭ নভেম্বর) সচিবালয়ে শ্রম ওবিস্তারিত পড়ুন
দুইদিনে ২১ যানবাহন পুড়ে ছাই : আর একদিনও অবরোধ চায় না জনগণ
বিএনপি-জামায়াত ও সমমনা রাজনৈতিক দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচিতে ২১টি বাসে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এদিকে রাজনৈতিক আন্দোলনের নামে আগুন সন্ত্রাস দেখতে চায় না দেশের মানুষ। এব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। ঢাকার তিনটি প্রধান পয়েন্ট ফার্মগেট, কারওয়ানবাজার ও গুলিস্তান এলাকায় গাড়ি পোড়ানোর পরপরই বিভিন্ন পেশাজীবীর সাথে কথা বলে তীব্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। বাংলা মোটরে গাড়ি পোড়ানোর একঘন্টা পরে ওই এলাকায় কথা হয় হারুনের সঙ্গে। তিনি বলেন, চোখের সামনে গাড়ি থেকে লোক নামায়ে পুড়িয়ে ফেলা হচ্ছে। এরকম দেখতে চাই না। বেসরকারি ব্যাংকে কর্মরতবিস্তারিত পড়ুন
আগুন সন্ত্রাসে দগ্ধ বাসচালক সবুজ মিয়ার প্রশ্ন ...
যারা আগুন দিলো হ্যারা কি মানুষ?
রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের বেডে শুয়ে কাতরাচ্ছেন সবুজ মিয়া। তার দুই হাত-পা ব্যান্ডেজ করা। মুখও পুড়ে গেছে। শরীরে আগুনে পোড়ার ক্ষত আর অনিশ্চিত ভবিষ্যতের কথা ভেবে শুধু চোখের পানি ঝরানো ছাড়া আর কিছুই করার নেই সবুজ মিয়ার। কিন্তু দু’বেলা ভাতের জোগার করতে গিয়ে এই পরিণতি কেন? সে প্রশ্নের উত্তর খুঁজে পাননি তিনি। বিএনপি ও জামায়াতে ইসলামীসহ সমমনা দলগুলোর ডাকা অবরোধের মধ্যে গত রবিবার সকালে রাজধানীর মেরাদিয়ায় বাসে দেওয়া আগুনে দগ্ধ হন সবুজ মিয়া। তিনি জানান, রবিবার সকালে বাসা থেকে বাসে করে রওনা হন তার বাসবিস্তারিত পড়ুন
চুরি যাওয়া ও হারানো মোবাইল ফোন উদ্ধার করে দিল পিরোজপুর পুলিশ
পিরোজপুরের বিভিন্ন এলাকা থেকে চুরি যাওয়া ও হারিয়ে যাওয়া মোবাইল ফোনের সাধারণ ডায়েরির (জিডি) সূত্র ধরে গত ৬মাসে উদ্ধার করা ৩৫টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছে পিরোজপুর জেলা পুলিশ। মঙ্গলবার দুপুর ১২টায় পিরোজপুর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে ওই মোবাইল ফোনগুলো হস্তান্তর করেন পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান। এসময় পুলিশ সুপার বলেন, পিরোজপুর জেলার বিভিন্ন থানায় প্রতিদিন মোবাইল হারানো ও চুরি হওয়ার জিডি হয়। জিডি নিয়ে নিয়মিত কাজ করে জেলা পুলিশের একটি চৌকস টিম। সেই জিডিগুলোর পরিপ্রেক্ষিতে সাইবার ক্রাইম মনিটরিং সেল উক্ত মোবাইলগুলো উদ্ধার করে। আমরা খুবই আনন্দিতবিস্তারিত পড়ুন
পর্যটনের নতুন দিগন্তে পদ্মা সেতু
পদ্মা সেতুতে রেল চলাচল শুরু হওয়ায় দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যোগাযোগের নবদিগন্ত উন্মোচিত হলো এবং বর্ণিল সাজে সজ্জিত হয়েছে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে এলাকা। পদ্মা সেতুর ওপর দিয়ে প্রথমবারের মতো বাণিজ্যিক ট্রেন চলাচল করছে। পর্যটন সম্ভাবনার বৃহৎ উৎসস্থল হলো পদ্মা সেতু। স্বপ্নের পদ্মা সেতু বাংলার মানুষের বহুল প্রতীক্ষিত স্বপ্ন পূরণের অনন্য উদাহরণ। পদ্মা সেতুর মাধ্যমে মুন্সিগঞ্জের লৌহজংয়ের সাথে শরীয়তপুর জেলার জাজিরাসহ দক্ষিণাঞ্চল ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যান্য জেলার সাথে উত্তর-পূর্বাঞ্চলের এক যোগসূত্র স্থাপন হবে। এই যোগসূত্র স্থাপনের ফলে সামাজিক, অর্থনৈতিক ও শিল্প বিকাশের অনন্য অবদান রাখবে। পদ্মা সেতু দেশের পরিবহন নেটওয়ার্ক এবং আঞ্চলিক উন্নয়নের জন্যবিস্তারিত পড়ুন
জনগণ কি আগুন সন্ত্রাস চায়?
বৈশ্বিক মন্দাবস্থা, যুদ্ধাংদেহী আবেশের মোড়কে চলমান আন্তর্জাতিক অস্থিরতা, সদ্য প্রয়াত করোনা মহামারীর প্রবল আঘাতসহ নানান প্রতিকূলতাকে তোয়াক্কা না করে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত এক যুগে বাংলাদেশের উন্নয়নের মহাসোপান যেখানে দুর্বার গতিতে এগিয়ে চলছে একটি উন্নত স্মার্ট বন্দরে সফল নোঙরের উদ্দেশ্যে, সেখানে এই অদম্য যাত্রাকে বাঁধা দিতে আবারো মাথাচাড়া দিয়ে উঠেছে স্বাধীনতাবিরোধী, জঙ্গিগোষ্ঠীর মদদদাতা, এবং সন্ত্রাসীগোষ্ঠী হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিএনপি-জামায়াত রাজনৈতিকি গোষ্ঠী। যেখানে চলমান আওয়ামী লীগ সরকার ‘ডিজিটাল’, ‘স্মার্ট’, ‘ভীশন’, ‘টেকসই উন্নয়ন’, ‘রূপকল্প – ২০৪১’, ‘ডেল্টা প্ল্যান – ২১০০’, ‘মহা প্রকল্প’, ‘উন্নয়নের মহাসড়ক’ ইত্যাদি ইতিবাচক শব্দগুচ্ছকে সোনার বাংলারবিস্তারিত পড়ুন
