Monday, October 30th, 2023
ভান্ডারিয়ায় সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় উপকারভোগীদের সঙ্গে মতবিনিময়
পিরোজপুরের ভান্ডারিয়ায় সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতাধীন সরকারি সুবিধা প্রাপ্তদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা প্রশাসর ও উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ভান্ডারিয়া উপজেলা নির্বাহী আফিসার মো. ইয়াছিন আরাফাত রানা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা প্রশাসাক মোহাম্মদ জাহেদুর রহমান। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, বয়স্ক, প্রতিবন্ধী, বিধবা ও মাতৃত্বকালীন ভাতাসহ অন্যান্য সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় থাকা উপকারভোগীদের সাথে মতবিনিময় করেন জেলা প্রশাসক। এসময় উপকারভোগীরা তাদের প্রাপ্ত সুবিধার সুফল, সংকট, সমস্যা এবং সমাধান নিয়ে আলোচনা করেন। বিধবা, প্রতিবন্ধী, বয়স্ক ভাতাসহ অন্যান্য সরকারি সুবিধাবিস্তারিত পড়ুন
