Thursday, October 26th, 2023
অস্ত্র কেনার অর্থ শিশুদের পেছনে ব্যয় করুন : প্রধানমন্ত্রী
বিশ্ব নেতৃবৃন্দের প্রতি যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দয়া করে যুদ্ধ বন্ধের উদ্যোগ নিন। আমি ইউরোপীয় ইউনিয়ন এবং অন্যান্য রাষ্ট্রপ্রধানদের আহ্বান জানাই, যুদ্ধ বন্ধের জন্য উদ্যোগ নিন। আপনারা কিছু একটা করতে পারবেন। অস্ত্রের পেছনে অর্থ ব্যয় না করে শিশুদের পেছনে খরচ করুন। আজ বৃহস্পতিবার ব্রাসেলসে গ্লোবাল গেটওয়ে ফোরামের উদ্বোধনী প্লেনারি সেশনে তিনি এই আহ্বান জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমি জানি শরণার্থী হওয়ার কষ্টটা কোথায়। ১৯৭১ সালের যুদ্ধের সময় আমার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দেন। পাকিস্তানি সৈন্যরা গণহত্যা শুরু করেছিল। শেখ মুজিবুর রহমান সেটারবিস্তারিত পড়ুন
পিটার হাস, কিছু কী এগোলো?
আগামী ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের দিন রাজধানীর প্রবেশ মুখ বন্ধ করা হবে কী না, এনিয়ে মার্কিন রাষ্ট্রদূতের প্রশ্ন করা, না করা নিয়ে চলছে বিতর্ক। এরই মধ্যে মার্কিন দূতাবাস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিবিৃতি পাল্টা বিবৃতি দিয়েছে। পিটার হাস বলছেন, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ‘সড়ক বন্ধ’ করা নিয়ে রাষ্ট্রদূতের কোন আলোচনা হয়নি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, হয়েছে। পুরো বিষয়টি এখন ঘোলাটে। কোনটা ঠিক সেটা বুঝতে পারছে না মানুষ। সেই সত্য মিথ্যা বুঝতে না পারলেও তিনি যে সরাসরি বিএনপির পক্ষে দূতিয়ালিতে নেমেছেন এটা কিন্তু পরিস্কার। কারণ এর আগে কোন দলের পক্ষ হয়ে কোন রাষ্ট্রদূতের এমন পদক্ষেপবিস্তারিত পড়ুন
আওয়ামী লীগ নিধনকারীকে পিরোজপুর-২ আসনের মানুষ এমপি হিসেবে দেখতে চায় না : মহিউদ্দিন মহারাজ
পিরোজপুর জেলা আওয়ামীলীগ যুগ্ন সাধারণ সম্পাদক, পিরোজপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও প্রশাসক মো. মহিউদ্দিন মহারাজ বলেছেন, আওয়ামী লীগ নিধনকারীকে পিরোজপুর-২ আসনের মানুষ আর এমপি হিসেবে দেখতে চায় না। তারা চায় আওয়ামী লীগের প্রার্থী, নৌকার প্রার্থী। তিনি এ আসনে আগামী সংসদ নির্বাচনে তিনি নৌকার প্রার্থী দেয়ার দাবী জানান। আজ বৃহস্পতিবার বিকেলে ভান্ডারিয়া উপজেলা পরিষদ চত্বরে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত ‘সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় উপকারভোগী জনসাধারণ, জন প্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দকে নিয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রসঙ্গত: পিরোজপুর-২ (ভান্ডারিয়া-কাউখালী-নেছারাবাদ) আসনের বর্তমান এমপি হচ্ছেন ১৪বিস্তারিত পড়ুন
সাড়া না পেলেও রাজনৈতিক দলগুলোকে নিরন্তর আহবান জানিয়ে যাব : সিইসি
সিইসি হাবিবুল আউয়াল বলেছেন, বর্তমান কমিশন দায়িত্ব নেওয়ার পর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে একাধিকবার সংলাপ করলেও বিএনপি তাতে সাড়া দেয়নি। বৃহস্পতিবার নির্বাচন কমিশনের সম্মেলন কক্ষে বিভিন্ন গণমাধ্যমের সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভার শুরুতে প্রধান নির্বাচন কমিশনার এ কথা বলেন। তিনি বলেন, “আন্তরিকভাবে আমরা চাই, রাজনৈতিক পরিবেশ অনুকূল হয়ে উঠুক। আমাদের আরাধ্য কর্মটা সহজ হোক। সেজন্য আমরা নিরন্তর আহবান করে যাচ্ছি।” সিইসি বলেন, সেখানে (সংলাপ) যেসব দল আসতে চাননি, তাদের প্রতি আমাদের বিনীত আবেদন ছিল, সংলাপে আসুন। সেজন্য আমরা আধা সরকারি পত্র দিয়েও অনানুষ্ঠানিকভাবে তাদেরকে আলোচনায় আমন্ত্রণ জানিয়েছিলাম। বলেছিলাম, অন্তত একটু চাবিস্তারিত পড়ুন
মাঠ পর্যায়ে চলছে জোর প্রচার-প্রচারণা : তুলে ধরা হচ্ছে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড
আওয়ামী লীগ পুরোদমে নির্বাচন মুখি
পুরো দেশ এখন নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। তার সঙ্গে পাল্লা দিয়ে ইতিমধ্যেই নির্বাচনী ট্রেনে যাত্রা করেছে আওয়ামী লীগ। নির্বাচনী মাঠ গোছানোর পাশাপাশি সরকারের উন্নয়ন কর্মকাণ্ড জনগণের সামনে তুলে ধরছেন দলের কেন্দ্র থেকে শুরু করে মাঠ পর্যায়ের নেতাকর্মীরা। আগামী নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগকে আরেকবার দেশ পরিচালনার সুযোগ দেওয়ার আহবান জানাচ্ছেন। ইতিমধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আওয়ামী লীগের ইশতেহার প্রস্তুতের কাজ শুরু হয়েছে। এবারের মূল শ্লোগান হচ্ছে স্মার্ট বাংলাদেশ গড়ার। অপরদিকে দলের বিরুদ্ধে অবস্থান না নিতে আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় দলীয় সভানেত্রী, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাবিস্তারিত পড়ুন
উন্নত দেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোন বিকল্প নেই : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নত বিশ্বের কাতারে এগিয়ে যাচ্ছে। গ্রামের মানুষকে শহরের ন্যয় আধুনিক নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি করা সরকারের নির্বাচনী ইসতেহারের অন্যতম প্রধান শর্ত ছিল। তাই এ লক্ষ্যে দায়িত্ব গ্রহনের পর থেকেই তার মন্ত্রণালয় বহুমুখী উদ্যোগ গ্রহন করেছে। অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির উর্ধ্বে উঠে এলাকার উন্নয়নে কাজ করতে হবে। রাজনীতি মানেই হল নিজেকে উৎসর্গ করা। দেশের সার্বিক উন্নয়নে শেখ হাসিনার বিকল্প নেই। বৃহস্পতিবার তার নির্বাচনী এলাকা পিরোজপুরে এক সরকারি সফরে এসে বিভিন্ন কর্মসূচিতে অংশ গ্রহন করে অনুষ্ঠানের প্রধানবিস্তারিত পড়ুন
আন্দোলন নিয়ে বিভক্ত বিএনপি নেতৃত্ব : একপক্ষ চায় সহিংস অন্যপক্ষ শান্তিপূর্ণ
আন্দোলন ধংসাত্বক, না কি অহিংস হবে- এ নিয়ে বিভক্তি দেখা দিয়েছে বিএনপিতে। একপক্ষ চাচ্ছেন অহিংস আন্দোলন। অন্যপক্ষ চান সহিংস আন্দোলন। যার মধ্য দিয়ে সরকারকে অস্থির করে তোলা যাবে। একই সঙ্গে বিদেশিদের সামনে দেখানো যাবে সরকার বিরোধী দলের সঙ্গে উগ্র আচরণ করছে। এ নিয়ে বিএনপিতে এখন তুমুল ঠাণ্ডা যুদ্ধ চলছে। যার প্রভাব পড়েছে তৃণমূল পর্যায়েও। তার ওপর আবার মাঠ পর্যায়ে অনেক মহানগর, জেলা, উপজেলাতেই বিএনপির পূর্ণাঙ্গ কমিটি নেই। আবার যেসব জেলা-উপজেলা বা মহানগরে কমিটি আছে সেখানেও আধিপত্যের দ্বন্দ্বে বিভক্ত বিএনপি। সব মিলিয়ে আগামী ২৮ অক্টোবর রাজধানীতে ডাকা মহাসমাবেশে জনসমাগম নিয়েও শঙ্কায়বিস্তারিত পড়ুন
আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে : জয়
বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, এ বছর সারাদেশে উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মালম্বীদের শারদীয় দুর্গোৎসব পালিত হলো, আওয়ামী লীগ দল হিসেবে কতটুকু অসাম্প্রদায়িক তা আরেকবার দেখলো বাংলাদেশ। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে বুধবার (২৫অক্টোবর) দেওয়া এক স্ট্যাটাসে সজীব ওয়াজেদ জয় সদ্য শেষ হওয়া হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা নিয়ে এমন বক্তব্য দেন। ওই স্ট্যাটাসে তিনি আরও বলেন, বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে এদেশে ঠিক বিপরীত চিত্র ছিলো। সাম্প্রদায়িক হামলা, মানুষ হত্যা ছিল নিত্যনৈমিত্তিক ব্যাপার। আওয়ামী লীগ ক্ষমতায়বিস্তারিত পড়ুন
