Saturday, October 21st, 2023
ধ্বংসাত্মক কাজ করলে ছেড়ে দেব না : প্রধানমন্ত্রী
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কিছু কিছু সময় আন্দোলনের নামে বিএনপি-জামায়াতসহ অনেকেই মাঠে নামতে চায়। তারা আন্দোলন করুক, আমাদের এ ব্যাপারে কোনো কথা নাই। কিন্তু তারা যদি আবারও কোনো রকম অগ্নিসন্ত্রাস, কোনো ধ্বংসাত্মক কাজ করে, যদি তারা এ ধরনের দুর্বৃত্তপনা করে আমরা কিন্তু ছেড়ে দেব না। শনিবার দুপুরে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত আইনজীবী মহাসমাবেশে তিনি এ কথা বলেন। বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ আয়োজিত মহাসমাবেশে সভাপতিত্ব করেন আইনমন্ত্রী আনিসুল হক। এর আগে প্রধানমন্ত্রী সুপ্রিমকোর্ট এলাকায় বাংলাদেশ বার কাউন্সিলের নবনির্মিত ভবন উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী বলেন, পঁচাত্তর সাল থেকে ১৯৯৬বিস্তারিত পড়ুন
নারীর ক্ষমতায়ণে সরকারের বিরামহীন সহযোগিতা
দীর্ঘ একটা সময় পর্যন্ত সন্তানের মা হিসেবে কোথাও কোন লিখিত ডকুমেন্টেশন ছিল না। পুরুষ শাসিত সমাজ অভিভাবক হিসেবে মাকে কখনোই প্রয়োজন মনে করেনি! তাইতো সন্তানের জীবনযাত্রার কোন কার্যক্রমেই মায়ের নাম অন্তর্ভুক্ত করা হয়নি। একেতো পুরুষ নারীর মাতৃত্বকে স্বীকৃতি দিতে চায়্না বলে ডকুমেন্টশন নাই, তারওপরে সন্তান যদি কখনো বলে এটা আমার মা না তাহলে কিন্তু সেটাই প্রমাণিত হবে। ঘটনা অপ্রিয় তারপরেও এইটুকু সার্কাজম করতে ইচ্ছে হলো। কারণ স্কুল থেকে শুরু করে সন্তানের পরবর্তী পেশাগত জীবনের কোন স্তরেই বোঝার উপায় ছিল না সন্তানের মা কে! নারীর সেই বিরল ক্ষমতা প্রাপ্তির সুযোগ করেবিস্তারিত পড়ুন
অক্টোবরের ভয়াবহতা কী আসন্ন
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যতই এগিয়ে আসছে বিএনপি জোটের ‘সরকার পতনের’ হুমকি-ধামকি ততই বেড়ে যাচ্ছে। বিএনপি ও তার শরীকরা আওয়ামী লীগ সরকার গঠনের পর থেকেই আন্দোলন করে আসছে। তবে গত প্রায় দেড় বছর থেকে সরকার পতনের মৌসুমভিত্তিক কর্মসূটি পালন করছে। ইদ, পূজা, গ্রীষ্ম বর্ষা ইত্যাদি ধর্মীয় উৎসব ও মৌসুম পরিবর্তনের পর সরকার পতনের আল্টিমেটামগুলি ধারাবাহিকভাবে ব্যর্থ হয়েছে। জনগণের স্বার্থ জড়িত না থাকায় আন্দোলনে গণসম্পৃত্কতা সৃষ্টি হয়নি। বর্তমান সরকারের কিছু দোষ-ত্রুটি থাকা সত্ত্বেও জনগণ বিএনপিকে আওয়ামী লীগের বিকল্প মনে করে না। তাই ক্ষমতার মসনদ দখলের রাজনীতিতে সাধারণ মানুষের সম্পৃক্ততা সৃষ্টি হয়নি।বিস্তারিত পড়ুন
আমেরিকার বিরুদ্ধে যাওয়ার ভয়ে মুখ খুললেন না চরমোনাই পীর
ধর্মকে ব্যবহার করে নিজেদের ফায়দা হাসিলের রাজনীতিতে সিদ্ধ চরমোনাই পীর একটা কথাও বললেন না ফিলিস্তিনের নির্যাতিত, নিপীড়িত মানুষের পক্ষে। বরং ইসলামের ঝাণ্ডাধারী চরমোনাই এখন সরকার পতনের দবিতে আগামী ৩ নভেম্বর ঢাকায় মহাসমাবেশের ডাক দিয়েছেন। শুক্রবার রাজধানীর বায়তুর মোকাররমের দক্ষিণ গেইটে আয়োজিত ইসলাম আন্দোলনের ছাত্র ও যুব সংগঠনের সমাবেশে দেওয়া ভাষণে শুধু চরমোনাই পীর না, তার দলের একজন নেতাও তাদের বক্তব্যে ফিলিস্তিন ইস্যু নিয়ে কোনো কথা বলেননি। বরং এক নেতা বলেছেন, ফিলিস্তিনীরা যদি অধিকার আদায় করার জন্য বুলেটের সামনে ঝাপিয়ে পড়তে পারে তবে অধিকার আদায় করার জন্য আমরাও ময়দানে ঝাপিয়ে পড়তেবিস্তারিত পড়ুন
২৮ অক্টোবর সমাবেশ নিয়ে কর্মীদের কী নির্দেশনা দিয়েছে হাই কমান্ড
সরকার পতনের এক দফা কর্মসূচীর অংশ হিসেবে আগামী ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশের ডাক দিয়েছে বিএনপি। সেই সমাবেশকে সামনে রেখে ইতিমধ্যে তৃণমূল পর্যায়ে বিএনপি ও অঙ্গ সংগঠনগুলোর নেতাকর্মীদের নির্দেশনাও পাঠিয়েছে দলের হাই কমান্ড। বিএনপি চাচ্ছে ২৮ অক্টোবর থেকেই রাজধানী ঢাকা ঘিরে আন্দোলনের ছক তৈরি করতে। সে লক্ষে ইতিমধ্যে মাঠ পর্যায়ে সংগঠিত হতে শুরু করেছে বিএনপি ও তার সহযোগি সংগঠনগুলো। বিএনপির বিভিন্ন জেলা কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, কেন্দ্র থেকে তাদের কাছে বার্তা দেওয়া হয়েছে যে, যেকোনো মূল্যে সরকারের পতন ঘটাতে হবে। এ জন্য সবধরণের প্রস্তুতি নিয়ে যেন তারা ঢাকায় আসেন।বিস্তারিত পড়ুন
পিরোজপুরে উৎসবমূখর পরিবেশে হচ্ছে দুর্গাপূজা : জেলা প্রশাসকের মন্দির পরিদর্শন
মন্ডপে মন্ডপে চন্ডীপাঠ, ঢাকের বাদ্য, শঙ্খ ও উলুধ্বনির মাধ্যমে গতকাল শুক্রবার মহাষষ্ঠীতে মহিষাসুরমর্দিনী দেবী দুর্গাকে বরণ করে নিয়েছেন ভক্তরা। ষষ্ঠীপূজার মধ্য দিয়ে এ দিন সূচনা ঘটেছে বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় এ ধর্মীয় উৎসবের। আজ শনিবার মহাসপ্তমী। এদিন সকালে দেবী দুর্গার চক্ষুদান, নবপত্রিকা প্রবেশ, স্থাপন, সপ্তাদি কল্পারম্ভ ও সপ্তমীবিহিত পূজা হবে। এভাবে উৎসব চলবে আগামী মঙ্গলবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জন পর্যন্ত। শুক্রবার রাতে পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান পিরোজপুর সদর উপজেলা ও নাজিরপুর উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন। এ সময় তিনি মন্দির কমিটিসহ হিন্দু সম্প্রদায়ের লোকজনের সাথে শুভেচ্ছা বিনিময়বিস্তারিত পড়ুন
