Friday, October 13th, 2023
দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার বিকল্প নেই : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, দেশের উন্নয়নের ধারা অব্যহত রাখতে শেখ হাসিনার বিকল্প নেই। শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হলে সকলকে ঐক্যবদ্ধ হয়ে আসন্ন নির্বাচনে নৌকায় ভোট দিতে হবে। করোনাকালীন দুটি বছর দেশের উন্নয়ন কাজে বিঘœ সৃষ্টি হয়েছিল, তা কাটিয়ে ওঠার জন্য সময়ের প্রয়োজন। সরকারের ধারাবাহিকতা না থাকলে উন্নয়ন ব্যধাগ্রস্ত হবে। যা বিগত দিনে হয়েছিল। বিএনপি জোট সরকার সাধারণ মানুষের জন্য আওয়ামী লীগের সরকারের প্রতিষ্ঠিত করা কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দিয়েছিল। আজ শুক্রবার সকালে স্বরূপকাঠি উপজেলার বলদিয়া ইউনিয়নের চামী একতার হাটে এক উন্নয়ন সমাবেশে প্রধানবিস্তারিত পড়ুন
হাসের সঙ্গে কী গোপন বৈঠক, কেন অস্বীকার ফখরুলের?
ঢাকায় নিযুক্ত ‘যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত বৃহস্পতিবার (১২ অক্টোবর) বৈঠক করেছেন বলে খবর ছড়িয়ে পড়লেও সত্যতা উড়িয়ে দিয়েছেন ফখরুল। এমনকি আমেরিকান অ্যাম্বাসির সঙ্গে বিষয়টির সত্যতা জানতে চেয়ে গণমাধ্যমগুলো যোগাযোগ করলে তারাও সরাসরি উত্তর না দিয়ে এড়িয়ে গেছে। যখন আমেরিকার পক্ষ থেকে প্রাক নির্বাচন পর্যবেক্ষক দল ঢাকায় বিভিন্ন রাজনৈতিক দল, সুশীল সমাজের সঙ্গে কেবল বৈঠক শেষ করেছে সেসময় পিটার হাসের সঙ্গে এই গোপন বৈঠক নিয়ে অস্বীকারের খেলা কেনো খেলছে বিএনপি? আলোচনার শুরু বৃহস্পতিবার সন্ধ্যায়। সেদিন দুপুরে বারিধারায় প্রায় দেড়ঘণ্টা ধরে বৈঠকটি হয়েছে বলেবিস্তারিত পড়ুন
দেশের সাংস্কৃতিক উন্নয়নে শেখ হাসিনা সরকার
একটি জাতির সামগ্রিক সত্তার পরিচয় তার সংস্কৃতির মধ্য দিয়ে প্রকাশ হয়। সাংস্কৃতিক উন্নয়নের মধ্য দিয়ে একটি জাতি জাতীয় ও বিশ্ব দরবারে নিজের অবস্থান তৈরি করে। এরই ধারাবাহিকতায় বাঙালি জাতি আজ বিশ্বের দরবারে তার স্বকীয় উন্নত সংস্কৃতির মাধ্যমে নিজের অবস্থান তৈরি করেছে। আজ বাঙালি ও বাংলাদেশের সংস্কৃতির এই উন্নয়ন সম্ভব হয়েছে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সরকারের বলিষ্ঠ ও সৃজনশীল নেতৃত্বে। ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আপামর বাঙালি তাঁর কাঙ্ক্ষিত স্বাধীনতা অর্জন করেছে । এক্ষেত্রেও অন্যতমবিস্তারিত পড়ুন
ইন্দো-প্যাসিফিক অঞ্চল নিয়ে চীনের রাগ বাংলাদেশের ওপর ঝাড়ছে যুক্তরাষ্ট্র!
স্বাধীনতার পর থেকে বাংলাদেশ আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে মোটামুটি একটি ভারসাম্যমূলক পররাষ্ট্রনীতি অনুসরণ করে এসেছে। সবসময়েই বাংলাদেশ বৃহৎ শক্তিগুলোর দ্বন্দ্ব থেকে দূরে থাকার চেষ্টা করেছে। যখনই কোন জটিল পরিস্থিতি তৈরি হয়েছে তখনই বাংলাদেশ কোন অবস্থান ব্যক্ত না করে তার পররাষ্ট্রনীতি স্মরণ করিয়ে দিয়েছে। কিন্তু এই প্রথম বাংলাদেশ অনেকগুলো দ্বন্দ্বের মাঝখানে পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। এই দ্বন্দ্বের কেন্দ্রে আছে যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্র দেশগুলোর ইন্দো-প্যাসিফিক স্ট্রাটেজি। বলা বাহুল্য, ক্রমবর্ধমান অর্থনীতির পাশাপাশি জিওগ্রাফিক্যাল অবস্থানের জন্য ইন্দোপ্যাসিফিক অঞ্চলে গুরুত্বপূর্ণ স্থানে রয়েছে বাংলাদেশ। ইন্দোপ্যাসিফিক স্ট্র্যাটিজিতে দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রবেশপথ হিসাবে কাজ করতেবিস্তারিত পড়ুন
২০০১ সালের রামশীল যেন একাত্তরের শরণার্থী শিবির
বাংলাদেশে জাতীয় নির্বাচন মানেই অনেক সনাতন ধর্মাবলম্বীদের কাছে এখন আতঙ্কের আরেক নাম। দুরারোগ্য অসুখের মতো বাংলাদেশের বুকে লেগে থাকা স্বাধীনতাবিরোধী শক্তি এমনিতেই সারা বছর হিন্দু সম্প্রদায়ের মানুষদের জীবনের বিশেষ দিনগুলোতেই অত্যাচার অব্যাহত রাখে। কিন্তু জাতীয় নির্বাচন এলে তাদের জীবন-সম্ভ্রম-সম্পদের ওপর নেমে আসে জামায়াত-বিএনপি সিন্ডিকেটের হিংস্র কার্যকলাপ। বিশেষ করে ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনের পর তো রীতিমতো রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দেশের বিভিন্ন স্থানে হিন্দুদের সম্পদ লুট, হত্যা, ধর্ষণ, চাদাবাজি চলেছে। সেই কালযুগের ভিক্টিমরা আসন্ন নির্বাচনকে ঘিরে আবার আতঙ্কিত। ২০০১ সালের নির্বাচনের পর দেশের দক্ষিণাঞ্চলে হিন্দু সম্প্রদায়ভুক্তদের ওপর চালানো আক্রমণ থেকে বাঁচতেবিস্তারিত পড়ুন
পিরোজপুরে অটোরিক্সা চালক হত্যা : হত্যাকারী ৪ কিশোর গ্রেফতার
মাত্র ৮ হাজার টাকায় বিক্রি করা হয় কিশোর অটোরিক্সা চালক অনিককে হত্যা করে ছিনতাই করা অটোরিক্সাটি। পূর্বপরিচিত ৩ কিশোর পরিকল্পিতভাবে অটোরিক্সাটি ছিনতাই করে বিক্রি করার জন্য কিশোর অটোচালক অনিককে হত্যা করে তারা। চালক অনিকের হত্যা রহস্য উন্মোচন ও আসামীদের গ্রেফতারের পরে পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান আজ শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান। গত ১০ অক্টোবর পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের ঝনঝনিয়া এলাকা থেকে কিশোর অটোরিক্সা চালক ফেরদৌস শেখ অনিক (১৩) এর লাশ উদ্ধার করে পুলিশ। লাশ উদ্ধারের পরপরই প্রাথমিকভাবে ধারণা করা হয় অটোরিক্সাটি ছিনতাই করার জন্যই অনিককেবিস্তারিত পড়ুন
