প্রধান সূচি

Monday, October 9th, 2023

 

যুক্তরাষ্ট্রের `যুদ্ধ’ নিয়ে দেশের মানবাধিকার কর্মীরা চুপ কেন?

একের পর এক দেশের সঙ্গে সরাসরি কিংবা পরোক্ষভাবে যুদ্ধে লিপ্ত যুক্তরাষ্ট্র। ‘বাধানো’ যুদ্ধে প্রাণ হারিয়েছেন আমেরিকার সৈন্যসহ অসংখ্য নিরস্ত্র সাধারণ নাগরিক। এনিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন খোদ মার্কিন নাগরিকরা। তবে তাতে তোয়াক্কা করেনি যুক্তরাষ্ট্র। বাংলাদেশের নানা বিষয়ে মানবাধিকার কর্মীরা সরব ভূমিকা পালন করলেও যুক্তরাষ্ট্রের অবৈধ যুদ্ধ নিয়ে কোনো টুঁ শব্দ করছেন না। ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ মনে করেন, বাংলাদেশে যারা মানবাধিকার নিয়ে কাজ করেন তারা বেশিরভাগই যুক্তরাষ্ট্র কিংবা পশ্চিমা দেশের অর্থায়নে কাজ করেন। সুতরাং মানসিকভাবেই তারা পশ্চিমাজগতে বাস করেন। হঠাৎ করেই শুরু হওয়া ফিলিস্তিন-ইজরায়েল ‘যুদ্ধ’বিস্তারিত পড়ুন


বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি কখনও শ্রীলঙ্কা হবে না : রেহমান সোবহান

বাংলাদেশের বিদেশি মুদ্রার রিজার্ভ নিয়ে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) উদ্বেগ জানালেও, গবেষণাপ্রতিষ্ঠানটির চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান অভয় দিয়ে বলেছেন, বাংলাদেশ কখনও শ্রীলঙ্কা হবে না। সোমবার অর্থনীতিবিষয়ক সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। প্রবীণ অর্থনীতিবিদ রেহমান সোবহান বলেন, “বাংলাদেশের রিজার্ভ যেভাবে ধারাবাহিকভাবে কমছে, তার সঙ্গে শ্রীলঙ্কার মিল আছে। তবে বাংলাদেশের অর্থনীতি নিঃসন্দেহে শ্রীলঙ্কার চেয়ে ভালো অবস্থায় আছে।”বিষয়টি ব্যাখ্যা করে তিনি বলেন, “আমাদের বড় একটি রপ্তানি খাত আছে। সেই সঙ্গে আছে রেমিটেন্স বা প্রবাসী আয়। যা শ্রীলঙ্কার চেয়ে অনেক বেশি। সে কারণে আমি বিশ্বাস করি, বাংলাদেশেরবিস্তারিত পড়ুন


মির্জা ফখরুলের মনোবিজ্ঞান চর্চা ও একটি বিশ্লেষণ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ভিসানীতি নিয়ে আতঙ্ক দেখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার চোখে। শনিবার রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের মহাসম্মেলনে মির্জা ফখরুল তাঁর এই সদ্য আবিস্কারের কথা জানান। ফখরুল মূলত প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বিদেশ সফরের সংবাদ সম্মেলন নিয়ে প্রতিক্রিয়া জানাচ্ছিলেন। বলা বাহুল্য, মির্জা ফখরুল ওই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন না। তার পরেও তিনি প্রধানমন্ত্রীর চোখে আতঙ্ক দেখলেন! তিনি বড়জোর টিভিতে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দেখে থাকতে পারেন। টিভিতে প্রধানমন্ত্রীর চোখ দেখলেন এবং আতঙ্ক দেখলেন! রীতিমত দুঃসাধ্য! তবু তিনি দেখলেন। চোখ দেখে কিম্বা মুখ দেখে মনের অবস্থা বলতে পারা খুব সাধারণ মানুষেরবিস্তারিত পড়ুন


বাংলাদেশের নির্বাচন ও বিশ্বমোড়ল আমেরিকার হস্তক্ষেপ

চলতি বছরের ২৪ মে যুক্তরাষ্ট্র বাংলাদশের জন্য ভিসা নীতি ঘোষণা করে। এরপর ২২ সেপ্টেম্বর বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়ায় বাধা প্রদানকারী ব্যক্তিদের যুক্তরাষ্ট্রের ভিসা প্রদানের বিধি-নিষেধ আরাপের পদক্ষেপ শুরু হয়েছে। এই ভিসা নীতি প্রয়োগের ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। তার বিবৃতিতে উঠে এসেছে যে, ভিসা নীতির আওতায় সরকার সমর্থক, বিরোধীদল, আইনপ্রয়োগকারী সংস্থা ও বিচার বিভাগ অন্তর্ভুক্ত রয়েছে। কয়েকদিন আগে ঘোষণা করা হয়েছে, সংবাদ মাধ্যমও এই নিষেধাজ্ঞা বা সাংশন এর আওতাভুক্ত। বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস চ্যানেল-২৪’কে দেওয়া সাক্ষাৎকারে বিষয়টি পুর্নব্যক্ত করেন। যেটি অনেকাংশে আগুনে ঘি ঢালার শামিল।বিস্তারিত পড়ুন


কাউখালীতে তালগাছের চারা রোপণ

পরিবেশের ভারসাম্য রক্ষা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায়, বিশেষত বজ্রপাত থেকে রক্ষা পেতে পিরোজপুরের কাউখালীতে ৪ হাজার তালগাছের চারা রোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। পাশাপাশি তালগাছের উপকারিতা সম্পর্কে মানুষকে সচেতন করতে নেয়া হয়েছে নানা উদ্যোগ। গতকাল সোমবার কাউখালী সদর ইউনিয়নের গোসনতারা আল-মদিনা জামে মসজিদ ও ইসলামিক দাওয়া সেন্টারের উদ্যোগে মসজিদ চত্বরে একটি তাল গাছের চারা রোপণ করে এই কর্মসূচির উদ্বোধন করেন সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবীর। মসজিদের মুতাওয়াল্লি আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা জাতীয় পার্টির (জেপি) সাধারণ সম্পাদক মনজুরুল মাহাফুজ পায়েল, সমাজসেবক আব্দুল লতিফ খসরু, ইউপি সদস্যবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial