Monday, September 11th, 2023
ফ্রান্সের গণমাধ্যমে ফলাও প্রচার ম্যাক্রোঁর ঢাকা সফর:
বিশ্ব মঞ্চের স্থান পুনরুদ্ধার করছে বাংলাদেশ
ফ্রান্সসহ বিশ্বের গণমাধ্যমগুলো গুরুত্ব দিয়ে প্রকাশিত হয়েছে রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁর বাংলাদেশ সফর। তারা এটাকে ইন্দো-প্যাসিফিক সম্পর্ক দৃঢ়তার অংশ হিসেবে দেখছে। এএফপির বরাত দিয়ে আরএফআই লিখেছে, ফ্রান্সের ইন্দো-প্যাসিফিক কৌশলকে “দৃঢ়তা” আনতে এবং চীন কেন্দ্রিক রাজনীতি ও কূটনীতিকে মাথায় রেখে রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁ সোমবার বাংলাদেশে গেছেন। গণমাধ্যমগুলো প্রেসিডেন্ট ম্যাক্রোঁ ও প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ছবিও প্রকাশ করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীন বিস্তৃত অঞ্চলে প্রভাবের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে এবং ম্যাক্রোঁ ফ্রান্সকে একটি বিকল্প প্রস্তাব হিসাবে হাজির হয়েছেন বলে ফ্রান্সের গণমাধ্যমে উল্লেখ করা হয়েছে। “বাংলাদেশ ধীরে ধীরে বিশ্ব মঞ্চে তার স্থান পুনরুদ্ধার করছে” বলে মন্তব্যবিস্তারিত পড়ুন
ঢাকার দেওয়ালে নতুন গ্রাফিতি
বাংলাদেশের মানচিত্র পাকিস্তানকে উপহার দিতে চায় কারা ?
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ যে স্বাধীনতা অর্জন করলেও স্বাধীনতাবিরোধীদের কাছ থেকে মুক্তির জন্য যুদ্ধ চলছে আজও। বাংলাদেশ যতবার উন্নয়নের শিখরে পৌঁছাতে ধারাবাহিক পথ পাড়ি দিচ্ছে, বিশ্ব দরবারে সকলের সামনে মর্যাদা নিয়ে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে ঠিক ততবার তার ওপর আঘাত করা হয়েছে। একসময়ের প্রধান বিরোধী দল যখন তাদের আন্দোলনের প্রধান স্লোগান ‘টেক ব্যাক বাংলাদেশ’ নির্ধারণ করে তখন আবারও প্রশ্ন উত্থাপিত হয়- এরা কারা, যারা পাকিস্তানকে বাংলাদেশের মানচিত্র উপহার দিতে চায়? মুক্তিযুদ্ধ গবেষকরা বলছেন, এটা খুবই স্পষ্ট যে কারা মুক্তিযুদ্ধবিরোধী কর্মকান্ডে আজও যুক্ত এবং কারা বিভিন্ন সময়ে বক্তব্য রেখেছে যে,বিস্তারিত পড়ুন
‘জি-২০’ স্বাভাবিক কূটনৈতিক প্রক্রিয়া নিয়ে নেতিবাচক মন্তব্য শিষ্ঠাচার বর্হিভূত
জি-২০ সম্মেলন নিয়ে বিএনপি মহাসচিব ও তার অনুসারীরা নানা নেতিবাচক মন্তব্য করা শুরু করেছেন। এনিয়ে বিশিষ্ট কূটনীতিকরাই বলছেন এসব মন্তব্যের বেশিরভাগই শিষ্ঠাচার বর্হিভূত। তারা আরও বলেন এই সম্মেলনে যা যা হয়েছে তা যেকোন আন্তর্জাতিক সম্মেলনে খুবই স্বাভাবিক। এসব যায়গায় প্রত্যেক দেশের নেতা অন্য দেশের নেতার সঙ্গে স্বাভাবিক কথাবার্তা বলেন। যার যার পররাষ্ট্রনীতি অনুযায়ী কৌশলগত আলোচনা করেন। মত বিনিময় করেন। বন্ধুত্ব করেন। কোন কারণে কূটনৈতিক সম্পর্কে সমস্যা হলে সেটা নিয়ে আলোচনা করেন। পরে একটা সমাধানের দিকে যায়। এভাবেই সভ্যতা এগোয়। সম্মেলনের শুরুতে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন এর আয়োজক এবং বিশিষ্ট কূটনীতিকবিস্তারিত পড়ুন
বাংলাদেশের অর্জন এবং শেখ হাসিনা
আজ থেকে চার দশক আগেও বাংলাদেশকে একটা তলাবিহীন ঝুড়ি হিসেবে জানতো এবং চিনতো পুরো বিশ্ব। বিভিন্ন দেশ আর দাতা সংস্থার সাহায্য নিয়েই চলতো বাংলাদেশ। বিশ্ব দরবারে আমাদের পরিচিতি ছিলো হতদরিদ্র, গরিব রাষ্ট্র হিসেবে। খাদ্যে স্বয়ংসম্পুর্ণতা ছিলো না। আর্থিক অবস্থা ছিলো একেবারেই দিনহীন। ছিলো না উন্নত যোগাযোগ ব্যবস্থা। দেশি কিংবা বিদেশী বিনিয়োগের পরিবেশ সে তো অনেক দূরের বিষয়। এ কারণে বিশ্বের অন্যান্য দেশের মানুষের কাছে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারতাম না। সেই দরিদ্র, ভঙ্গুর অর্থনীতির রাষ্ট্র বাংলাদেশের চেহারা আমূল পাল্টে গেছে গত প্রায় এক দশকেরও বেশি সময়ে। বিশ্ব দরবারে মাথাবিস্তারিত পড়ুন
