প্রধান সূচি

Sunday, September 10th, 2023

 

নাজিরপুরে পোস্ট অফিস সড়ক পানি বন্দি : জনজীবন বিপর্যস্ত

পিরোজপুর জেলার নাজিরপুর সদর পোষ্ট অফিস ও রাস্তাটি র্দীঘদিন ধরে পানিবন্দি থাকার কারণে গ্রাহক ও এলাকাবাসীর চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। রাস্তাটির দু’পাশে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি জমে থাকার কারণে কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে জনসাধারণ। ডাকটিকিট, স্ট্যাম্প, চিঠি ছাড়াও বিদেশ অথবা দেশে আপনজনের কাছে টাকা পাঠাতে একমাত্র নির্ভরযোগ্য মাধ্যম এটি। বর্তমান বিশ্বায়নের যুগে ই-মেইল, অনলাইন আর মোবাইল ব্যাংকিংয়ের সুবাধে এই পোষ্ট অফিসের গুরুত্ব এখন আর নাই বললেই চলে। তবু এখনো পোষ্ট অফিসে জীবন বীমা, সঞ্চয়পত্রে টাকা জামানত রাখা কিংবা জরুরী কাগজপত্র পাঠাতে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে এই পোষ্ট অফিসেরবিস্তারিত পড়ুন


পলাতক তারেক রহমান বাংলাদেশকে কী দিতে পারে ?

২০০৮ সালে রাজনীতি ছেড়ে দেয়ার মুচলেকা দিয়ে দেশ ছেড়েছিলেন তারেক রহমান। প্যারোলে মুক্ত হয়ে লন্ডন গিয়ে আর ফিরে আসেননি দেশে। সেখানে পলাতক থাকা অবস্থায় তাকে নেতা বানানোর জন্য নিজেদের গঠনতন্ত্রের ৭- এর ‘ক’ ধারা সংশোধন করে বিএনপি যে ধারায় বলা ছিল কোনো দÐিত ব্যক্তি দলের নেতা হতে পারবেন না। এই সংশোধনের মাধ্যমে তিনি বিএনপির নেতা হয়ে আছেন বটে কিন্তু প্রশ্ন হলো- আজকের বাংলাদেশকে কতটুকু চেনেন তারেক রহমান। গত ১৫ বছরে বাংলাদেশ বদলে গেছে। বদলে গেছে রাজনীতি অর্থনীতি সমাজনীতি। দূর দেশে বসে কেবল নিজ দলে নেতাদের সঙ্গে কথা বলে এই দেশেরবিস্তারিত পড়ুন


ভান্ডারিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন

পিরোজপুরের ভান্ডারিয়ায় মাধ্যমিক পর্যায়ে ৫০তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন খেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল রবিবার সকাল ১০টায় ভান্ডারিয়া বিহারী লাল মিত্র পাইলট বিদ্যালয়ের মাঠে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা উপজেলা নির্বাহী অফিসার ইয়াসিন আরাফাত রানা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জহিরুল আলম। অনুষ্ঠানে মেয়েদের ফুটবল খেলার মধ্য দিয়ে ক্রীড়া প্রতিযোগিতার শুরু হয়। এতে মজিদা বেগম বালিকা মাধ্যমিক বিদ্যালয় এবং ভান্ডারিয়া বন্দর সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয় ফাইনেলে উঠে। আগামী ১৩ সেপ্টেম্বর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। ৫০তম ক্রীড়া প্রতিযোগিতায় সাঁতার, ফুটবল, হ্যান্ডবল, কাবাডি, দাবাবিস্তারিত পড়ুন


উন্নয়ন বিরোধী প্রচারণায় বিএনপি-জামায়াত

গণতান্ত্রিক দেশে সরকারের মন্দ কাজের সমালোচনা করে বিরোধীদল। আবার সরকারের ভালো কাজের প্রশংসাও করে। শুধু ব্যতিক্রম বাংলাদেশে। আওয়ামী লীগ সরকারের প্রায় ১৫ বছরে কোনো ইতিবাচক পদক্ষেপ চোখে পড়েনি বিএনপি-জামায়াত জোটের। পদ্মাসেতুর নির্মাণটা শেখ হাসিনা সরকারের একটি বড় সাফল্য। যারা আওয়ামী লীগের সমালোচক, তারাও এটিকে ইতিবাচকভাবে দেখেছেন। শুধু ব্যতিক্রম বিএনপি। এ অর্জনকে স্বীকৃতি না দিয়ে নেতিবাচক রাজনীতি করেছেন বিএনপির নেতারা। শুধু সমালোচনা করে শান্ত থাকেনি, উন্নয়ন প্রকল্প নিয়ে রীতিমত গুজব-অপপ্রচার চালিয়েছে দলটি। যুদ্ধাপরাধের বিচার নিয়ে অপপ্রচার : ২০০৮ সালের ডিসেম্বরের নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ের পর নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী যুদ্ধাপরাধের বিচার কাজবিস্তারিত পড়ুন


প্রাধান্য পাবে স্যাটেলাইট, উড়োজাহাজ ও অস্ত্র বিক্রি

দু’দিনের সফরে ঢাকায় ফ্রান্সের প্রেসিডেন্ট

দু’দিনের সফরে বাংলাদেশে এসেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার ফ্রান্সের প্রেসিডেন্ট ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাবেন। পরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন। তার সম্মানে প্রধানমন্ত্রী আয়োজিত ভোজসভায় যোগ দেবেন। দুই নেতা দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর এবং একটি যৌথ প্রেসব্রিফিংয়ে অংশ নেবেন। ঢাকায় ফরাসি দূতাবাস তাদের ফেসবুক পাতায় বলেছে প্রেসিডেন্টের এই সফরে কিছু সুনির্দিষ্ট প্রকল্প এবং অর্থনৈতিক সহযোগিতা এগিয়ে নেয়ার বিষয়ে ভূমিকা রাখবে। স্যাটেলাইট উৎক্ষেপণ বিষয়ক সমঝোতা চুক্তি : ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েলবিস্তারিত পড়ুন


যোগাযোগ সংকটের কারণে পিছিয়ে পড়ছে নাজিরপুরের ভাসমান সবজির বাজার

সূর্যের আলো ফুটতেই শুরু হয় ভাসমান সবজির বাজার। আবার সূর্যের তাপ বাড়ার আগেই শেষ হয়ে যায় এই হাট। পণ্য বিক্রি করতে নৌকায় ভীড় জমান ক্রেতা-বিক্রেতারা। পণ্য বিক্রি হলে খালি নৌকা নিয়ে ফেরে বিক্রেতারা। আর ক্রেতারা নৌকা ভরে পণ্য কিনে নিয়ে যায়। বলছিলাম- পিরোজপুরের নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়নে বেলুয়া নদীর ওপর অবস্থিত অর্ধশত বছরের বেশি সময়ের ঐতিহ্যবাহী এক ভাসমান সবজি বাজারের কথা। বাজার সংশ্লিষ্ট ব্যবসায়ীদের দাবি সড়কপথে যোগাযোগ ব্যবস্থা উন্নত হলে তাদের ব্যবসা-বাণিজ্য আরও প্রসারিত হতো। জেলা ব্যবসায়ী সমিতি বলছে, সড়ক যোগাযোগ ব্যবস্থার দ্রæত উন্নয়ন করা গেলে বাড়বে সবজি রপ্তানি। সরেজমিনেবিস্তারিত পড়ুন


ড. ইউনূসের পক্ষে দেয়া বিবৃতি প্রত্যাহারের দাবি ২শ’ বাংলাদেশি আমেরিকানের

এবার ড. ইউনুসের পক্ষে যারা বিবৃতি দিয়েছিলেন তাদের সেটা প্রত্যাহারের দাবি জানালেন ২শ’ বাংলাদেশি আমেরিকান। এক বিবৃতিতে তারা এই দাবি জানান। শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের পক্ষে বিদেশি নাগরিকদের বিবৃতির বিরুদ্ধে বিভিন্ন মহল থেকে প্রতিবাদ জানানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় গত ৬ সেপ্টেম্বর নেতৃস্থানীয় ২০০ বাংলাদেশি আমেরিকান নাগরিক বিবৃতি দিয়েছেন। ইউনূসের পক্ষে বিবৃতি দেয়াকে ‘অনাকাঙ্খিত’ আখ্যায়িত করে তারা গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন। প্রতিবাদলিপিতে এই বাংলাদেশি আমেরিকানরা বলেন, ‘আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, এই বিবৃতিটি কোনো সঠিক তথ্য না জেনেই দেওয়া হয়েছে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দেওয়া চিঠিতে স্বাক্ষরকারীরাবিস্তারিত পড়ুন


আমদানি মসুর ডালের দাম আবার বাড়ল

আমদানি করা বড় আকারের মসুর ডালের বাজার আরও চড়া। গত চার-পাঁচ দিনের ব্যবধানে কেজিতে বেড়েছে ১০ টাকার মতো। তিন সপ্তাহের ব্যবধানে খাদ্যপণ্যটির দাম বাড়ল ১৫ থেকে ২০ টাকা। নিম্ন আয়ের মানুষই সাধারণত এ ডাল বেশি কিনে থাকেন। দাম বাড়ায় আরও চাপ পড়েছে তাদের ওপর। শনিবার রাজধানীর তেজগাঁওয়ের কলোনি বাজার থেকে মসুর ডাল কেনার পর কথা হয় নির্মাণ শ্রমিক আব্দুল কাদেরের সঙ্গে। তিনি বলেন, বিল্ডিংয়ের কাজ করি। দিনে বেতন পাই ৫০০ টাকা। কাজ করলে পয়সা পাই, না করলে পাই না। কিন্তু খেয়ে তো বাঁচতে হয়। দুই সপ্তাহ আগে ৯০ টাকায় কিনেছি,বিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial