Tuesday, September 5th, 2023
ড. ইউনূসের উচ্চাকাঙ্খা ও নাগরিক শক্তির মৃত্যু
প্রতিবছর পৃথিবীর নানা দেশ তাদের ভালো কাজগুলোর স্বীকৃতি হিসেবে নোবেল পুরস্কার পাওয়ার অপেক্ষা করে। সেইসব ভালো ও কার্যকর আবিস্কার ও সামাজিক কাজগুলোকে এগিয়ে নিতে নানা পৃষ্ঠপোষকতাও করে। এটি এক অনন্য সম্মান। সেই সম্মান বাংলাদেশের ঘরে আসার পরেও হোঁচট খেয়েছিলো। হ্যাঁ, কথা হচ্ছিলো ড. ইউনুসকে নিয়ে। নোবেল পেয়ে তিনি নিজেকে তার যোগ্য করে প্রকাশ করতে না পেরে পরিচিতি পেয়েছিলেন নেতিবাচক নানা তকমায়। ২০০৭ সাল সেটাকে ত্বরান্বিত করেছিলো। বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে ২০০৭ সালের সেনাসমর্থিত তত্ত্বাবধায়কের সময়টা ছিলো কালো অধ্যায়। একদল মানুষ রাজনীতিতে সংস্কার আনার নামে দেশকে বিরাজনীতিকরণের দিকে ঠেলে দিতে চেয়েছিলো প্রধানবিস্তারিত পড়ুন
২০২৪ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময় ঘোষণা
২০২৪ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার সম্ভাব্য সময় সূচি ঘোষণা করেছে আন্তশিক্ষা বোর্ড। বোর্ডের সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার সাংবাদিকদের জানান, ২০২৩ সালের পুনর্বিন্যাস করা পাঠ্যসূচি অনুযায়ী ২০২৪ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা জুনের মাঝামাঝি শুরু হবে। আর পূর্ণাঙ্গ সিলেবাসে ২০২৪ সালের এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হবে মধ্য ফেব্রæয়ারিতে। মঙ্গলবার আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকারের সই করা অফিস আদেশ এইচএসসি পরীক্ষার সম্ভাব্য সময়সূচি ঘোষণা করা হয়। এতে জানানো হয়, ২০২৪ সালের এইচএসসিবিস্তারিত পড়ুন
ক্ষদ্র ঋণ, অত:পর দুই হতভাগ্য নারীর কাহিনী
রেখা রানী বিশ্বাস। বয়স ৪০। সাতক্ষীরার কলারোয়া উপজেলার পাকুড়িয়া গ্রামের বাসিন্দা। তিনি গ্রামীণ ব্যাংকরে খোরদো শাখা থেকে ৩০ হাজার টাকা ঋণ নিয়েছিলেন। ঋণ নেওয়ার মাস দুয়েক পরেই কপোতাক্ষ নদের বেড়িবাঁধ ভেঙে ঘরবাড়ি, মাঠের ফসল পানিতে ডুবে যায়। গ্রামের অন্যদের সঙ্গে রেখা রানী স্বামী সন্তান নিয়ে আশ্রয় নেন পাকুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। দু’দিন পরেই আশ্রয় কেন্দ্রে রেখা রানীর কাছে কিস্তির জন্য হাজির হন গ্রামীণ ব্যাংকের কর্মীরা। বসে থাকেন রাত ১০টা পর্যন্ত, ভয় দেখান থানা-পুলিশের। একপর্যায়ে গ্রামীণ ব্যাংকের মাঠকর্মীর কাছ ঋণগ্রহীতা রেখা রাণী প্রশ্ন করেন- ঋণী সদস্য মারা গেলে তার কিস্তি কেবিস্তারিত পড়ুন
