Thursday, August 31st, 2023
বঙ্গবন্ধুর হত্যার প্রধান কুশিলব জিয়াউর রহমান : শ ম রেজাউল করিম
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এবং পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য শ ম রেজাউল করিম বলেছেন, বঙ্গবন্ধু হত্যাকান্ডের প্রধান কুশিলব জিয়াউর রহমান। তার নেতৃত্বে দীর্ঘদিন ষড়যন্ত্র করে ১৯৭৫ সনের ১৫ আগষ্ট বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল। তার প্রতিদান হিসেবে মাত্র ৭ দিনের মাথায় জিয়াউর রহমানকে সেনা প্রধান করা হয়েছিল। এরপরে ৩ মাসের মাথায় জিয়াউর রহমান উপ-সামরিক আইন প্রশাসক এবং ৪ মাসের মাথায় প্রধান আইন সামরিক প্রশাসক ও রাষ্ট্রপতি হয়ে গেলেন। বঙ্গবন্ধুর খুনিদের যে কয়টা মিটিং হয়েছিল সব মিটিং ই হয়েছিল জিয়াউর রহমানের সাথে, আমেরিকান হাইকমিশনের সাথে। শ ম রেজাউল করিম বলেন, বঙ্গন্ধুর খুনিদেরবিস্তারিত পড়ুন
স্বরূপকাঠীতে সমবায় সমিতিতে জমানো টাকা আদায়ের জের ধরে সন্ত্রাসী হামলার শিকার যুবক : থানায় অভিযোগ
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় পাওনা টাকা আদায়ের জের ধরে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন নেপাল কুমার শীল নামে এক যুবক। এ ঘটনায় গত ২১ আগষ্ট নেছারাবাদ থানায় মো. শামীম, সঞ্জয় বিশ্বাস, জালিসসহ ৫ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দিয়েও বিচার পাচ্ছেনা ওই যুবক। থানায় বিচার চাইতে গিয়ে এখন সন্ত্রাসীদের হুমকিতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী নেপাল শীল। ঘটনাটি ঘটেছে উপজেলার আটঘর কুড়িয়ানা ইউনিয়নের পূর্ব ব্রাহ্মনকাঠি গ্রামে। থানায় লিখিত অভিযোগে জানা যায়, আসামীরা অত্যন্ত দূর্দান্ত সন্ত্রাসী প্রকৃতির লোক। তারা এলাকায় বসে গায়ের জোরে যা ইচ্ছে তাই করে বেড়ায়। কোন ধরণের অপরাধ করতে তারাবিস্তারিত পড়ুন
স্বরূপকাঠীতে বিদ্যালয়ে ডেকে নিয়ে অভিভাবককে মারধরের অভিযোগ
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় বিদ্যালয়ে ডেকে নিয়ে ছেলের সামনে পিতা-মাতাকে পিটানোর অভিযোগ পাওয়া গেছে অপর এক ছাত্রের অভিভাবক পিতা মনিরুল ইসলামের বিরুদ্ধে। উপজেলার চাঁন মিয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থীর বিরুদ্ধে সহপাঠিদের কাছে মাদক বিক্রির অভিযোগে ওই ছাত্রের পিতাকে শিক্ষকদের সামনে বসে ওই মারধর করা হয়। এসময় এগিয়ে গিয়ে ওই ছাত্রের মা প্রতিবাদ করলে তাকেও গালমন্দ করেন অভিভাবক মুনিরুল ইসলাম। এ ঘটনায় লজ্জায় স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের মেধাবী ওই শিক্ষার্থী। এমনকি সামাজিক লোক লজ্জায় ঘরের বাইরে বের হতে কষ্ট হচ্ছে মার খাওয়া ওই দম্পত্তির। গত বুধবারবিস্তারিত পড়ুন
