Saturday, August 26th, 2023
স্ত্রীর সাথে ঝগড়া করে নিখোঁজ : লাশ মিললো পেয়ারা বাগানে
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় স্ত্রীর সাথে ঝগড়া করে বাড়ী থেকে বের হয়ে নিখোঁজ হওয়ার ৬দিন পরে স্বামীর ঝুলন্ত লাশ পাওয়া গেল বাড়ীর পাশে পেয়ারা বাগানে। শনিবার সকালে স্থানীয় সজল নামে এক ব্যক্তি পেয়ারা পারতে গিয়ে লাশটি দেখতে পেয়ে ডাক চিৎকার দেন। ঘটনাটি ঘটেছে উপজেলার আটঘর কুড়িয়ানা ইউনিয়নের ধলহার গ্রামের ৭নং ওয়ার্ডে। নিহত ওই ব্যক্তির নাম শুভ মিস্ত্রী (২২)। তিনি ওই গ্রামের মৃত মধূ সুদন মিস্ত্রীর ছেলে। স্থানীয় ইউপি সদস্য ভবতোষ জানান, শুভ মিস্ত্রী গত ২১ আগষ্ট বাড়ী থেকে রাগারাগি করে বের হয়ে যায়। তিন দিনেও সে বাড়ী ফিরছিল না। এসময়বিস্তারিত পড়ুন
