Tuesday, July 25th, 2023
পাইকগাছায় হলুদ সাংবাদিকদের দৌরাত্ম বেড়ে চলেছে
পাইকগাছায় দিন দিন বেড়েই চলেছে ভুয়া সাংবাদিকদের দৌরাত্ম। আর এইসব সাংবাদিকের ফাঁদে পড়ে হয়রানি শিকার হচ্ছেন সাধারণ মানুষ ও সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারীরা। তাদের অভিযোগ, সাংবাদিক পরিচয়ে সংবাদ প্রকাশের কথা বলে অর্থ আদায়, দুর্নীতির সংবাদ প্রকাশ করার হুমকি দিয়ে চাঁদা দাবি, মোটর সাইকেলে প্রেস বা সাংবাদিক লিখে মাদকের ব্যবসাও চালিয়ে যাচ্ছে অনেকে। আর এতে করে প্রশ্নবিদ্ধ হচ্ছে মূলধারার পেশাদার সাংবাদিকরা। তবে স্থানীয়রা এই ভুয়া সাংবাদিকদের বিষয়ে মুখ খুললেও প্রশাসনের কর্মকর্তারা তাদের বিষয়ে মুখ খুলতে নারাজ। কেননা প্রশাসনের কোন কোন কর্তাব্যক্তিরাই দুর্নীতির সাথে জড়িত আছে। প্রশাসনের এই দুর্বলতাকে কাজে লাগিয়ে উপজেলায় দাপিয়ে বেড়াচ্ছেবিস্তারিত পড়ুন
কাউখালীতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
‘নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পিরোজপুরের কাউখালীতে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে পোনামাছ অবমুক্তকরণ, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠান উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মেহের নিগার সুলতানা। পরে উপজেলা পরিষদের চত্বরে একটি র্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মেহের নিগার সুলতানার সভাপতিত্বে বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা মৎস্য অফিসার মো. হাফিজুর রহমান, মৎস্যজীবি আব্দুল জলিলবিস্তারিত পড়ুন
