প্রধান সূচি

Sunday, June 11th, 2023

 

মাদকাসক্ত যুবকের ছুরিকাঘাতে অটোচালক নিহত : আহত ৪

বাগেরহাটে মাদকাসক্ত এক যুবকের ছুরিকাঘাতে মোঃ রফিক খান(৪০) নামের এক অটোচালক নিহত হয়েছেন। ওই যুবকের এলোপাথারি ছুরিকাঘাতে আহত হয়েছেন আরও ৪ জন। রবিবার বিকেল ৩ টার দিকে চিতলমারী উপজেলা সদরের স্টিল ব্রিজ সংলগ্ন চৌরাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে ঘটনার পরপরই ওই এলাকা থেকে ছুরিকাঘাতকারী মাদকাসক্ত সম্রাট শেখ (২২)কে গ্রেপ্তার করেছে পুলিশ। ছুরিকাঘাতকারী সম্রাট শেখ চিতলমারী উপজেলার আড়ুয়াবর্নী গ্রামের আকরাম শেখের ছেলে। নিহত মো. রফিক খান একই উপজেলার পাটরপাড়া গ্রামের গাউস খানের ছেলে। সে পেশায় একজন অটোচালক। আহতরা হলেন, আড়ুয়াবর্নি চরপাড়া এলাকার মতিয়ার রহমান শেখের ছেলে রায়হান শেখ (২৭),বিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial