Saturday, May 20th, 2023
সর্বজনীন স্বাস্থ্যসেবা ও প্রবীণদের স্বাস্থ্য সুরক্ষায় চ্যালেঞ্জ বিষয়ে মাল্টি-ষ্টেকহোল্ডার সভা
পিরোজপুরে সর্বজনীন স্বাস্থ্যসেবা ও প্রবীণদের স্বাস্থ্য সুরক্ষায় চ্যালেঞ্জ বিষয়ে মাল্টি- ষ্টেকহোল্ডার সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলা প্রশাসকের মিলনায়তনে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)’র আয়োজনে এবং হেল্পএইজ ইন্টারন্যাশনাল সহায়তায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)’র নির্বাহী পরিচালক আবুল হাসিব খানের সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাধবী রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ সেলিম হোসেন, জেলা সমাজসেবা অধিদপ্তরে উপ-পরিচালক মো. ইকবাল কবির, জেলা হাসপাতালের আরএমও ডা. নিজাম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা গৌতম চৌধুরী, সাংবাদিক মুনিরুজ্জামান নাসিমবিস্তারিত পড়ুন
