Friday, May 12th, 2023
স্বরূপকাঠীতে ব্যাসকাঠি পাটিকেলবাড়ি দাখিল মাদ্রাসায় নিয়োগে দুর্নীতি অভিযোগ
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার ব্যাসকাঠি পাটিকেলবাড়ি দাখিল মাদ্রাসায় তৃতীয় ও চতুর্থ শ্রেনীর তিনজন কর্মচারী নিয়োগে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। ওই মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি হাবিবুর রহমানকে সাড়ে তিন লাখ টাকা ঘুষ দিয়েও আয়া পদের চাকুরী পায়নি মুন্নি আক্তার নামের এক দরিদ্র গৃহবধু। অসহায় মুন্নি তার গরু, ছাগল বিক্রি করাসহ এনজিও থেকে ঋণ নিয়ে সভাপতিকে ওই টাকা দিয়েছিলেন। মুন্নি আক্তারের অভিযোগ করে বলেন, টাকা দিয়েও তিনি লিখিত পরীক্ষায় প্রথম স্থান পেয়েছিলেন। তারপরেও সভাপতি নিয়োগ বোর্ড ম্যানেজ করে অন্য প্রার্থীর কাছ থেকে বেশী টাকা নিয়ে তাকে মৌখিক পরীক্ষায় বাদবিস্তারিত পড়ুন
