Thursday, May 11th, 2023
শতাধিক নেতা-কর্মীর জেপি থেকে পদত্যাগ
বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেওয়ায় জেপির ৪ নেতাকে বহিষ্কারের অভিযোগ
বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেওয়ায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানসহ তিন ইউপি চেয়ারম্যানকে জাতীয় পার্টি-জেপি (মঞ্জু) থেকে বহিষ্কার করা হয়েছে বলে অভিযোগ করেছেন পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার জাতীয় পার্টি -জেপি (মঞ্জু) এর বহিষ্কৃত ৪ নেতা। বৃহস্পতিবার সকালে নদমুল্লা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা বলেন, স্থানীয় আওয়ামী লীগের সাথে সুসস্পর্ক থাকায় এবং গত ১৯ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে যোগ দেওয়ায় দলের চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর সঙ্গে তাদের রাজনৈতিক দূরত্বের সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় গত ৭ মে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাদেরকে বহিষ্কার করা হয়।বিস্তারিত পড়ুন
