Monday, April 24th, 2023
বাগেরহাটে ইউনিয়ন পরিষদের গুদাম থেকে চাল জব্দ
বাগেরহাটের খানপুর ইউনিয়ন পরিষদের খাদ্য গুদাম থেকে ঈদ উপলক্ষে হত দরিদ্রদের জন্য বরাদ্দকৃত ভিজিএফের ৭২০ কেজি চাল জব্দ করা হয়েছে। গতকাল রবিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ইউপি কার্যালয়ে উপস্থিত হয়ে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এম সাইফুল্লাহ এই চাল জব্দ করেন। পরে আজ সোমবার দুপুরে সহকারি কমিশনার (ভূমি) এম সাইফুল্লাহ‘র উপস্থিতিতে দরিদ্রদের মাঝে উক্ত চাল বিতরণ করা হয়। ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, ঈদ উপলক্ষে হতদরিদ্রদের জন্য খানপুর ইউনিয়নে ৯৪৮ জনের জন্য ১০ কেজি করে মোট ৯ হাজার ৪৮০ কেজি চাল বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে ৭২ জন চাল নাবিস্তারিত পড়ুন
