Tuesday, April 11th, 2023
পাইকগাছায় ঈদের বাজার জমে উঠেছে
পাইকগাছায় ঈদের বাজার জমে উঠেছে। আর কয়েক দিন পর ঈদ। ঈদ যতই এগিয়ে আসছে ততই দোকানে ভীড় বাড়ছে। বিপনী বিতানগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড়। প্রতিটি মার্কেট বা দোকানে ঠাসা রয়েছে ক্রেতায়। ঈদ সামনে রেখে পাইকগাছা বাজারের বিপনী বিতান ও সীট কাপড়ের দোকানগুলো নতুন সাজে সেজেছে। বাহারি নাম ও ডিজাইনের রং-বেরঙ্গের পোশাক পরিচ্ছদ দোকান গুলোতে শোভা পাচ্ছে। বিভিন্ন বিপনী বিতান ঘুড়ে দেখা যায়, এবারের ঈদের বাজারে বেশি চাহিদা থ্রি-পিসের। নারীদের ফ্যাশনে বৈচিত্র আর স্টাইলিশ ভাব মানেই থ্রি-পিস। নারীদের থ্রি-পিসের নতুন যোগ হয়েছে ভারতীয় ও পাকিস্থানি স্টোনের থ্রি-পিস। তাছাড়া প্রতিবারের মতো জনপ্রিয়বিস্তারিত পড়ুন
