Friday, April 7th, 2023
পিরোজপুর প্রেসক্লাব সভাপতির পিতার দোয়া মাহফিল অনুষ্ঠিত
দৈনিক তথ্য দর্পনের সম্পাদক ও প্রেসক্লাবের সভাপতি শফিউল হক মিঠুর পিতা প্রবীণ আইনজীবী মো. শামসুল হক ফকিরের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল শুক্রবার আসর নামাজ বাদ অনুষ্ঠিত হয়েছে। পিরোজপুর পুরাতন জামে মসজিদ, ঈদগাহ জামে মসজিদ ও মাছিমপুর বলাকা ক্লাব সংলগ্ন জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে অতিরিক্ত জেলা প্রশাসক মো. সেলিম হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আইনজীবী, শিক্ষক, সাংবাদিক, আত্মীয়-স্বজনসহ বিপুলসংখ্যক মুসল্লিগণ অংশগ্রহণ করেন। উল্লেখ্য, গত মঙ্গলবার রাত ৪ টায় উকিলপাড়াস্থ নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন প্রবীণ আইনজীবী মো. শামসুল হক ফকির।
