প্রধান সূচি

Thursday, March 30th, 2023

 

দেশের সব মানুষের কাছে পুষ্টিকর, সুস্বাদু ও সুদৃশ্য ইলিশ পৌঁছানো সরকারের লক্ষ্য : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

দেশের সব মানুষের কাছে পুষ্টিকর, সুস্বাদু ও সুদৃশ্য ইলিশ পৌঁছানো সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি। বৃহস্পতিবার রাজধানীর ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে মৎস্য জাটকা সংরক্ষণ সপ্তাহ, ২০২৩ উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এ কথা জানান। এ সময় মন্ত্রী বলেন, ইলিশ মাছ সমৃদ্ধ করার লক্ষ্যে জাটকা সংরক্ষণ সপ্তাহ, ২০২৩ উদযাপন করা হচ্ছে। অন্যান্য বছরের ধারাবাহিকতায় এবার ১ এপ্রিল থেকে ৭ এপ্রিল পর্যন্ত জাটকা সংরক্ষণ সপ্তাহ পালন করা হবে। এ বছর জাটকা সংরক্ষণ সপ্তাহের প্রতিপাদ্য ‘করলে জাটকা সংরক্ষণ, বাড়বে ইলিশের উৎপাদন’। দেশের ইলিশবিস্তারিত পড়ুন


ডেটলাইন স্বরূপকাঠী...

টাকা ছাড়া ভাতা কার্ড দেননা ইউপি সদস্য কনক প্রভা

টাকা ছাড়া কোন কাজ করেন না পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার সারেংকাঠি ইউনিয়নের ইউপি সদস্য কনক প্রভা। উপজেলার একটি অস্বচ্ছল পরিবারের মানসিক প্রতিবন্ধিী রতন বেপারী (৪৫) নামে এক ব্যক্তিকে প্রতিবন্ধি কার্ড করে দেয়ার কথা বলে ১০ হাজার টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে নারী ইউপি সদস্য কনক প্রভার বিরুদ্ধে। এ ঘটনায় ওই এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী প্রতিবন্ধি ব্যক্তি উপজেলার সারেংকাটি ইউনিয়নের গয়েসকাঠি গ্রামের ১নং ওয়ার্ডের নিরঞ্জন বেপারীর ছেলে। অভিযুক্ত কনক প্রভা একই ইউনিয়নের সংরক্ষিত ১, ২ ও ৩নং ওয়ার্ডের নারী ইউপি সদস্য। তবে অভিযোগ কিছুটা অস্বীকার করে ইউপি সদস্য কনক প্রভাবিস্তারিত পড়ুন


ঝড়ে বৈদ্যুতিক খুটি পড়ে মহিলা মেম্বরের বসতঘর বিধ্বস্ত : বিদ্যুৎহীন ৪শ’ পরিবার

মোংলায় বৈদ্যুতিক খুটি (পিলার) পড়ে এক মহিলা মেম্বরের বসতঘর বিধ্বস্ত হয়েছে। বুধবার রাত ১২টার দিকে হঠাৎ শুরু হওয়া ঝড়ে পল্লী বিদ্যুৎতের এ পিলার ভেঙ্গে পড়ে। এতে একটি ঘর বিধ্বস্তের পাশাপাশি বুধবার রাত থেকেই ওই এলাকা বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। বুড়িরডাঙ্গা ইউপি চেয়ারম্যান উদয় শংকর রায় জানান, বুধবার রাত ১২টার দিকে হঠাৎ ঝড় শুরু হয়। এতে উপজেলার বুড়িরডাঙ্গা ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বর চন্দ্রিকা রায়ের (৩২) কাঠ-টিনের বসতঘরের উপর একটি পল্লী বিদ্যুৎতের ঢালাই পিলার ভেঙ্গে পড়ে। তখন ঘরে থাকা চন্দ্রিকা ও তার স্বামী-সন্তান সজাগ থাকায় দ্রুত ঘরবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial