Tuesday, February 21st, 2023
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ও পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য এস এম রেজাউল করিম। তিনি ২১ শে ফেব্রুয়ারীর প্রথম প্রহরে (মঙ্গলবার ১২-০১ মিনিটে) পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এসময় তার সাথে ছিলেন পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান, জেলা প্রসাসনের কর্মকর্তাসহ জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, মৎস্যজীবী লীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ। এছাড়া মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসন, পুলিশবিস্তারিত পড়ুন
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পিরোজপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীন এর শ্রদ্ধা নিবেদন
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন পিরোজপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীন। এসময় তার সাথে ছিলেন পিরোজপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিষ্টার ড. অলোক কুমার সাহা, পিরোজপুর সরকারী সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর সৈয়দ আলী আজমসহ সরকারী সোহরাওয়ার্দী কলেজের উপধ্যক্ষ ও অন্যান্য শিক্ষকবৃন্দ।
