প্রধান সূচি

Saturday, February 11th, 2023

 

পিরোজপুরে আখেরী মোনাজাতে মধ্য দিয়ে শেষ হলো জেলা ইজতেমা

পিরোজপুরে আখেরী মোনাজাতের মাধ্যমে শেষ হলো তিন দিনব্যাপী জেলা ইজতেমা। শনিবার বেলা ১১টায় জেলা ইজতেমা কমিটির আয়োজনে আখেরি মোনাজাত পরিচালনা করেন ঢাকা থেকে আগত তাবলীগ জামাতের শীর্ষ মাওলানা মোহাম্মদ আশরাফ আলী। মোনাজাতে হাজার হাজার মুসল্লি অংশ নেন। প্রায় ২০ মিনিটের মোনাজাতের মধ্য দিয়ে জেলা ইজতেমার সমাপ্তি ঘটে। মোনাজাতে বাংলাদেশসহ সমগ্র বিশ্বের মুসলমানদের নিরাপত্তা, নাজাত, শান্তি, কল্যাণ, ঐক্য, মুক্তি, আত্মশুদ্ধি এবং ইহো ও পারলৌকিক কল্যাণ কামনা করে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেন মুসুল্লিরা। এছাড়া মোনাজাতে তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে হাজার হাজার হতাহত মানুষের জন্য দোয়া করা হয়। ইজতেমায় জেলার ৭বিস্তারিত পড়ুন


প্রধানমন্ত্রী কোরআন সুন্নাহ পরিপন্থী কোন আইন পাশ করেন নি : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এবং পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য শ ম রেজাউল করিম বলেছেন, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসলামকে বিশ্বাস করেন। তিনি ৫ ওয়াক্ত নামাজ পড়েন। দেশের প্রতিটি উপজেলায় একটি করে মডেল মসজিদ করে দিচ্ছেন। ইসলামী জীবন ব্যবস্থার জন্য যেখানে যা কিছু করার তা তিনি করছেন। কওমী মাদ্রাসার সর্বোচ্চ শিক্ষাকে এম এ পাশের মর্যাদা দিয়েছেন। দেশের অনেক আলেমকে বিনা টাকায় সরকারি খরচে হজ্জ্ব করিয়েছেন। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোরআন সুন্নাহ পরিপন্থী কোন আইন পাশ করেন নি। আর তিনি কোন দিন এটা করবেনও না এবং কাউকে করতেও দিবেন না। আমাদেরবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial