Monday, January 2nd, 2023
পিরোজপুরে ভূমিহীনদের উপর অত্যাচার বন্ধের দাবিতে মানববন্ধন ও মিছিল
পিরোজপুরের কাউখালী উপজেলার বাঁশরী মৌজায় খাস জমিতে দীর্ঘ ২৫-৩০ বছর ধরে বসবাসকারী ভূমিহীনদের উপর অত্যাচার বন্ধ এবং ভূমি থেকে উচ্ছেদ বন্ধ করার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় পিরোজপুরে জাতীয় কৃষক খেতমজুর সমিতির উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি পিরোজপুর সার্কিট হাউস চত্বর থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় বক্তব্য রাখেন, জাতীয় কৃষক ক্ষেত মজুর সমিতির জেলা সম্পাদক নিমাই মন্ডল ও সভাপতি নারায়ন চন্দ্র মিস্ত্রী।
