প্রধান সূচি

Tuesday, November 29th, 2022

 

ঘুষ গ্রহণ : মামলা না নেওয়ার অভিযোগ

ইন্দুরকানী থানার ওসির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

পিরোজপুরের ইন্দুরকানীতে প্রতিপক্ষের হামলায় আহত সাংবাদিকের মামলা না নেওয়ায় এবং বাদীকে হুমকি দেওয়ায় ওসির বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে হামলায় আহত দৈনিক জনতার উপজেলা প্রতিনিধি মো. কামরুল ইসলামের স্বজনরা। গতকাল মঙ্গলবার ইন্দুরকানী প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাংবাদিক মো. কামরুল ইসলামের স্বজন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আ. লতিফ হাওলাদার। তিনি বক্তব্যে বলেন, গত ২৬ নভেম্বর আমার নাতি কামরুল ও রেজাউল প্রতিপক্ষের হামলায় আহত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। এ ব্যাপারে আমার ভাগ্নে হাবিবুর রহমান ইন্দুরকানী থানায় মামলা দায়ের করতে গেলে ইন্দুরকানী থানার ওসি মো. এনামুল হকবিস্তারিত পড়ুন


পরিযায়ী পাখি রক্ষার দায়িত্ব আমাদের সবার

দেশে প্রতি বছর শীত মৌসুমে বিভিন্ন প্রজাতির পরিযায়ী পাখি আসে। দেশের নানা প্রান্তের হাওর, বাঁওড়, বিলসহ অসংখ্য জলাশয় পাখিদের কুজনে ও প্রাণ-প্রাচুর্যে ভরে ওঠে। শীতকালে নতুন নতুন পাখি খালে বিলে এবং নদ নদীতে ঝাঁকে ঝাঁকে দেখা যায়। এসব পরিযায়ী পাখি বরফজমা হিমালয়ের ওপাশ থেকে অত্যন্ত শীত থেকে বাঁচার জন্য আমাদের দেশে চলে আসে। পাখি বিজ্ঞানীদের মতে, পৃথিবীতে প্রায় ১০ হাজার প্রজাতির পাখি রয়েছে। আর উপমহাদেশে প্রায় ২ হাজার ১শ’ প্রজাতির পাখি আছে। এরমধ্যে প্রায় ৩শ’ প্রজাতির পাখি হিমালয় পেরিয়ে হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমাদের দেশে চলে আসে। এসববিস্তারিত পড়ুন


খালাতো ভাইকে হত্যার দায়ে একজনকে যাবজ্জীবন কারাদন্ড

পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালত খালাতো ভাইকে হত্যার দায়ে মো. তরিকুল ইসলাম নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ডের আদেশ দিয়েছে। এছাড়া লাশ গুম করার অপরাধে ৭ বছরের কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের কারাদন্ডের আদেশ প্রদান করেছেন। গতকাল মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ মোহা: মহিদুজ্জমান আসামীর উপস্থিতিতে এ রায় ঘোষনা করেন। দন্ডপ্রাপ্ত মো. তরিকুল ইসলাম পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার উত্তর করফা গ্রামের বাদশা মিয়ার ছেলে। একই আদালত অভিযোগ প্রমানিত না হওয়ায় যাবজ্জীবন কারাদন্ড তরিকুলের পিতাকে বেকসুরবিস্তারিত পড়ুন


কাউখালীতে মাদকসেবীর কারাদন্ড

পিরোজপুরের কাউখালীতে মাদক সেবনের অপরাধে নাজমুল হোসেন পল্টু (৪৪) নামের এক যুবককে তিন মাসের কারাদন্ড ও দুই হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। নাজমুল উপজেলার জিবগা সতিুরিয়া গ্রামের মনোয়ার হোসেনের ছেলে। মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. খালেদা খাতুন রেখা চিরাপাড়া পার-সাতুরিয়া ইউনিয়নের জিবগা সাতুরিয়া গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ঐ জেল-জরিমানা করেন। পিরোজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. এমদাদুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


এসএসসিতে ইমন গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরিক্ষায় গোল্ডেন জিপিএ-৫ পেয়ে উর্ত্তীন হয়েছে সাংবাদিক পুত্র ইমন-উল-ইসলাম। ইমন দৈনিক সমকাল পত্রিকার, চ্যানেল আই এর পিরোজপুর জেলা প্রতিনিধি, দৈনিক পিরোজপুর কন্ঠ পত্রিকার সম্পাদক এবং পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু এবং গৃহিনী রওশন আরা আক্তারের ছোট ছেলে। সে বরিশাল শিক্ষা বোর্ডের আওতাধীন পিরোজপুর সরকারী বালক উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে ২০২২ সালের এসএসসি পরিক্ষায় অংশ নিয়ে গোল্ডেন জিপিএ-৫ পেয়ে উর্ত্তীন হয়। এর আগে ইমন জেএসসি পরীক্ষা এবং প্রাথমিক শিক্ষা সমাপনী পরিক্ষায় গোল্ডেন জিপিএ-৫ পেয়ে উর্ত্তীন হয় এবং উভয় পরীক্ষায় বৃত্তি পায়। ইমন ভবিষ্যতেবিস্তারিত পড়ুন


কাউখালীতে মাদকসেবীর কারাদন্ড

পিরোজপুরের কাউখালীতে মাদক সেবনের অপরাধে নাজমুল হোসেন পল্টু (৪৪) নামের এক যুবককে তিন মাসের কারাদন্ড ও দুই হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। নাজমুল উপজেলার জিবগা সতিুরিয়া গ্রামের মনোয়ার হোসেনের ছেলে। মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. খালেদা খাতুন রেখা চিরাপাড়া পার-সাতুরিয়া ইউনিয়নের জিবগা সাতুরিয়া গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ঐ জেল-জরিমানা করেন। পিরোজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. এমদাদুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial