প্রধান সূচি

Monday, November 28th, 2022

 

অনাবাদি জমিতে কৃষিকাজ করানো বিষয়ে মতবিনিময় সভা

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় কৃষকদের সাথে অনাবাদি জমিতে কৃষিকাজ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। সোমবার উপজেলা হলরুমে কৃষি বিভাগের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন্নেসা খানমের সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা ইশরাতুন্নেছা এশার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এডভোকেট এম মতিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, পিরোজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো. নজরুল ইসলাম শিকদার, স্থানীয় আওয়ামী লীগ নেতা মাহমুদুল হক দুলাল, জেপির নেতা কাওছার আহমেদ দুলাল, ইউপি চেয়ারম্যান কবির হোসেন বয়াতী, কৃষক আ. আজিজ হাওলাদারবিস্তারিত পড়ুন


ভান্ডারিয়ায় কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ

পিরোজপুরের ভান্ডারিয়ায় সোমবার উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা অডিটরিয়ামে রবি মৌসুমে রবি ফসল আবাদ উৎপাদন বৃৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে এক আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার (অ. দা.) মোছা. খালেদা খাতুন রেখার সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. লুৎফর রহমান, কৃষক নেতা মো. কবির হোসেন সিকদার, চাষি মো. মোস্তাফিজুর রহমান প্রিন্স। পরে ভান্ডারিয়া পৌরসভাসহ উপজেলার ছয়টি ইউনিয়নের ১৯৬০ জন প্রান্তিক কৃষকের মাঝে গম, খেসারী ডাল, মুসুরীবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial