Tuesday, November 1st, 2022
বরিশাল বিভাগীয় গণসমাবেশ সফল করতে পিরোজপুরে জেলা বিএনপির প্রচারণা
আগামী ৫ নভেম্বরের বরিশাল বিভাগীয় গণসমাবেশ সফল করতে পিরোজপুরে ব্যাপক প্রচারণা চালাচ্ছে জেলা বিএনপি ও সহযোগী সংগঠনগুলো। গতকাল মঙ্গলবার দুপুরে জেলা বিএনপির আহবায়ক আলমগীর হোসেনের নেতৃত্বে জেলা শহরের বাজার ও বিভিন্ন সড়কের দোকান ও মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহেদুজ্জামান লাভলু, যুগ্ম আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক বদিউজ্জামান রুবেল, সাংগঠনিক সম্পাদক সালাহউদ্দিন কুমার। এদিকে, জেলার ৫৬টি ইউনিয়নে জনগণকে সম্পৃক্ত করতে মাইকের মাধ্যমে প্রচারণা ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন বিএনপি নেতৃবৃন্দ। জেলার নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার ৩টি ইউনিয়নেবিস্তারিত পড়ুন
বেগুনে ক্যানসারের উপাদান !
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) বিজ্ঞানীদের গবেষণায় বেগুনে ক্যানসার সৃষ্টিকারী হেভি মেটাল উপাদান লেড, ক্যাডমিয়াম ও নিকেলের উপস্থিতি ধরা পড়েছে। বিজ্ঞানীরা বলছেন, ক্রমাগত বেগুন খাওয়ার মাধ্যমে এসব উপাদান গ্রহণ করলে যে কেউ ক্যানসারে আক্রান্ত হতে পারেন। তবে রান্নার পর বেগুনে ক্যানসারের এসব উপাদান থাকছে কিনা সেটি গবেষণায় উল্লেখ করা হয়নি। জামালপুরের ইসলামপুর ও মেলান্দহ উপজেলার ২০টি স্পটের কৃষকদের থেকে সরাসরি সংগ্রহ করা বেগুন ও মাটির স্যাম্পল পরীক্ষায় এসব হেভি মেটালের উপাদান মিলেছে বলে জানিয়েছেন গবেষকরা। গবেষকরা বলছেন, আন্তর্জাতিক গবেষণা সংস্থা ইউএসইপিএ’র গাইডলাইন মেনে এই গবেষণা পরিচালনা করা হয়। গাইডলাইনে বলা হয়,বিস্তারিত পড়ুন
নাজিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান অমূল্য রঞ্জন হালদারের মৃত্যু
পিরোজপুরের নাজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মাষ্টার অমূল্য রঞ্জন হালদার শ্বাসকষ্টজনিত সমস্যায় আক্রান্ত হয়ে মঙ্গলবার বেলা পোনে ১২টার দিকে মৃত্যুবরণ করেছেন। সকাল ১১টায় নাজিরপুর বাসভবনে বসে তিনি অসুস্থ্য হয়ে পড়লে গাড়িতে করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে আসার পথে তিনি মৃত্যুবরণ করেন। হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি ২ পুত্র, ১ কন্যা, বহু আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে নাজিরপুরে বিভিন্ন মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। নাজিরপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বর্তমান পিরোজপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য অমুল্য রঞ্জন হালদারবিস্তারিত পড়ুন
পিরোজপুরে জাতীয় যুব দিবস পালিত
‘প্রশিক্ষিত যুব, উন্নত দেশ-বঙ্গবন্ধুর বাংলাদেশ’ শীর্ষক শ্লোগান নিয়ে মঙ্গলবার পিরোজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় যুব দিবস-২০২২ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সকাল ১০টায় এক বর্নাঢ্য র্যালী সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাঈফ মিজান স্মৃতি মিলনায়তনে এক আলোচনা সভায় মিলিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মনিরা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, যুব উন্নয়ন অধিদপ্তর পিরোজপুরের উপ-পরিচালক অশোক কুমার সাহা, জাতীয় গোয়েন্দা সংস্থার যুগ্ম পরিচালক মো. আব্দুল কাদের, সিনিয়র সাংবাদিক গৌতম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা এম এ রব্বানী ফিরোজ, জেলা মৎস্য কর্মকর্তা মো. আব্দুল বারী, যুববিস্তারিত পড়ুন
