Saturday, October 29th, 2022
পিরোজপুরে বিএফএফ-সমকাল জাতীয় স্কুল বিতর্ক প্রতিযোগিতায় সরকারী বালক বিদ্যালয় চ্যাম্পিয়ন
উৎসবমুখর পরিবেশে পিরোজপুরে শনিবার অনুষ্ঠিত হয়েছে বিএফএফ-সমকাল আয়োজিত জাতীয় স্কুল বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতা। পিরোজপুর করিমুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত এ বিতর্ক প্রতিযোগিতায় পিরোজপুর সরকারী বালক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। রানার আপ হয়েছে ভান্ডারিয়া বিহারীলাল মিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয়। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছে পিরোজপুর সরকারী বালক বিদ্যালয়ের ধ্রুবজ্যোতি বিশ্বাস। বিতর্ক প্রতিযোগিতার প্রথমপর্বের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাধবী রায়। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সরকারী সোহরাওয়ার্দী কলেজের বাংলা বিভাগের প্রভাষক মো. সানাউল্লাহ, করিমুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহিদুল ইসলাম। সমকাল সুহৃদবিস্তারিত পড়ুন
পিরোজপুরে কমিউনিটি পুলিশিং ডে পালিত
‘কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র শান্তি-শৃঙ্খলা সর্বত্র’ স্লোগানকে সামনে রেখে পিরোজপুরে নানা আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। শনিবার সকাল ৯টায় জেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুলিশ লাইনস এ আলোচনা সভায় মিলিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালে বক্তব্য রাখেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি। পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমানের (পিপিএম সেবা) সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন (পিপিএম সেবা), সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মরিয়ম জাহান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার গৌতমবিস্তারিত পড়ুন
